1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিধবার বাড়ি দখলের অভিযোগ কাচিয়ায় নারী নেতৃত্বে হামলার অভিযোগ, সড়ক অবরোধে দুর্ভোগে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন। চর নাজিমুদ্দিন ৮ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ মামুন হোসেন পঞ্চগড়ে নারী সমাবেশে সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সচেতনতার আহ্বান তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুর গ্রেপ্তার। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিজারের সময় এক নবজাতকের হাত ভাঙার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ক্লোজ বোচাগঞ্জে ডিবি পরিচয়ে দুই যুবককে তুলে নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ তজুমদ্দিনে ১ কোটি ৩০ লাখ টাকার মাদ্রাসা ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ,ঢালাইয়ে ‘এনালক সেন্টারিং’ ও নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, তদন্তের দাবি আসন্ন স্থানীয় নির্বাচনে গুয়ারেখা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় জাহিদুর রহমান মিঠু মদনপুরের মানুষের পাশে জামাল উদ্দিন চকেট সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আলোচনায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী।
সংবাদ শিরোনাম:

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা

  • আপডেটের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫৭ বার ভিউ

মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

দেশের ‘লিচুর রাজ্য’ খ্যাত দিনাজপুরে মৌসুমের শুরুতেই জমে উঠেছে লিচুর বেচাকেনা। জেলার বিভিন্ন বাগান থেকে মাদ্রাজি, বেদানা, বোম্বাই ও চায়না-থ্রি জাতের লিচু বাজারে আসতে শুরু করেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা দিনাজপুরে ছুটে আসায় বাজারে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
জেলার সবচেয়ে বড় লিচুর বাজার দিনাজপুর শহরের নিউমার্কেট এলাকায় প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত চলছে জমজমাট বেচাকেনা। বাজারজুড়ে লিচুভর্তি ভ্যান, ইজিবাইক ও ছোট ট্রাকের সারি দেখা যাচ্ছে। জায়গা সংকুলান না হওয়ায় অনেক চাষি ও বাগান মালিককে রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্রির অপেক্ষা করতে হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, চলতি মৌসুমে লিচুর আকার, রং ও গুণগত মান ভালো হয়েছে। তবে ঈদ-পরবর্তী সময়ে এখনও সব অঞ্চলের পাইকার না আসায় বাজারদর কিছুটা কম রয়েছে। অতিরিক্ত সরবরাহের কারণে অনেক ব্যবসায়ী প্রত্যাশিত দাম পাচ্ছেন না। তবুও আগামী কয়েক দিনের মধ্যে বাজারে চাহিদা বাড়লে দামও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদী।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ৫ হাজার ৪৯০ হেক্টর জমিতে ৫ হাজার ৪১৮টি বাণিজ্যিক লিচু বাগান রয়েছে। চলতি মৌসুমে প্রায় ৩১ হাজার ৭৯০ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদিও অতিরিক্ত বৃষ্টি ও আবহাওয়ার প্রভাবে উৎপাদন কিছুটা কম হতে পারে, তবে ফলের মান অত্যন্ত ভালো হয়েছে।
কৃষি বিভাগের কর্মকর্তারা আশা করছেন, দেশের বিভিন্ন অঞ্চলে লিচু সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে বাজার আরও চাঙা হবে এবং চাষিরা ন্যায্যমূল্য পাবেন। লিচুর মৌসুমকে কেন্দ্র করে বাজার ও পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনও নজরদারি জোরদার করেছে। ফলে দিনাজপুরের ঐতিহ্যবাহী লিচুর বাজারে ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com