1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
নোটিশ :
মানুষের পাশে থেকে জনপ্রিয়তা, ইউপি নির্বাচনে আলোচনায় স্বপন হাওলাদার মাদারীপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ নেছারাবাদে হাজী কাসেম আলী ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল কুষ্টিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠানের,সুনাম নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে একটি চক্র চট্টগ্রামে হাতির আক্রমণে বাগান শ্রমিক আহত মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন। ট্রেন দুর্ঘটনায় মোঃআশিক (২৭)নামে এক ছেলে নিহত । মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেলেন ডা. শামীম যাত্রাবাড়ীতে চরফ্যাশনের যুবলীগ নেতা তোফায়েল আহম্মেদ গ্রেপ্তার কুষ্টিয়ায় জিকে খাল খনন প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী, সেচ সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ।
সংবাদ শিরোনাম:

মানুষের পাশে থেকে জনপ্রিয়তা, ইউপি নির্বাচনে আলোচনায় স্বপন হাওলাদার

  • আপডেটের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৮ বার ভিউ

মোঃ রাজিব হাসান রাজু
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলার ৯ নং চর মানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন সমাজসেবক মোঃ স্বপন হাওলাদার। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তাঁর পরিচিতি তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত উদ্যোগে তিনি এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। বিশেষ করে বিভিন্ন দুর্যোগে সহযোগিতা, চিকিৎসাসেবা গ্রহণে সহায়তা এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতামূলক কর্মকাণ্ডের কারণে স্থানীয় তরুণ ও প্রবীণদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা বাড়ছে বলে জানা গেছে।

ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সালাম হাওলাদার বলেন, “আমাদের ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা ও চলাচলের রাস্তার কিছু সমস্যা রয়েছে। আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি সাধারণ মানুষের কথা শুনবেন এবং এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন।”

সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ স্বপন হাওলাদার বলেন, “আমি কোনো পদ-পদবির জন্য নয়, মানুষের সেবায় নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। নির্বাচিত হলে ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, বয়স্ক ও বিধবা ভাতা প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করা এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে কাজ করব।”

স্থানীয়দের প্রত্যাশা, আসন্ন নির্বাচনকে ঘিরে যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে ২ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com