
মোঃ বেলাল হোসেন
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
আসন্ন কেলিশহর ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে স্মার্ট রতনপুর উন্নত রতনপুর গঠনে ১১ নং কেলিশহর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রচারণায় রীতিমতো ঝড় তুলেছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আয়ুব খান।
“স্মার্ট রতনপুর , উন্নত রতনপুর ” এই স্লোগানকে সামনে রেখে তিনি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায়, চায়ের দোকান থেকে মসজিদ-মন্দির, মাঠ থেকে ঘরে ঘরে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তরুণ, প্রবীণ সকলের কাছেই তিনি দোয়া ও সমর্থন কামনা করছেন। তার নির্বাচনী সুনির্দিষ্ট পরিকল্পনা ও কয়েক দফা অঙ্গীকার ঘোষণা ইতিমধ্যে ওয়ার্ডবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
তার নির্বাচনী অঙ্গীকারসমূহ:
মাদকমুক্ত ওয়ার্ড: মাদককে না বলুন – সন্তানকে বাঁচান! মাদকমুক্ত ৯ নং ওয়ার্ড – আমাদের অঙ্গীকার। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনো ছাড় দেওয়া হবে না। যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত আদর্শ ওয়ার্ড গড়ে তোলা হবে।
সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার: দল-মত নির্বিশেষে সবার জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করা হবে। সালিশ-বিচারে কোনো পক্ষপাতিত্ব, টাকা-পয়সার লেনদেন চলবে না। গরিব-ধনী সবার কথা সমানভাবে শোনা হবে। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকবেন তিনি।
নিরাপদ পানি: ১১ নং কেলিশহর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের প্রতিটি পরিবারে নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নিশ্চিত করা হবে। পানির সংকট নিরসনে নতুন পাইপলাইন স্থাপন ও গভীর নলকূপ বসানো হবে।
শিক্ষার মানোন্নয়ন: শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা, গরিব মেধাবী শিক্ষার্থীদের বই-খাতা ও বৃত্তির ব্যবস্থা, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নে কাজ করবেন। একটি শিক্ষিত ও আলোকিত ওয়ার্ড গঠনই তার লক্ষ্য।
স্বাস্থ্য সেবা: স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ করে অসহায়, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বয়স্কদের জন্য বিশেষ স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করা হবে।
আলোকিত ওয়ার্ড: রাতের অন্ধকার দূর করতে ওয়ার্ডের প্রতিটি সড়কে পর্যাপ্ত ল্যাম্পপোস্ট ও অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে একটি নিরাপদ ও আলোকিত ৯ নং ওয়ার্ড উপহার দেওয়ার অঙ্গীকার করেছেন।
যুব সমাজ ও কর্মসংস্থান: বেকার যুবকদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা ও ক্ষুদ্র ব্যবসায় সহায়তা করা হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা হবে।
মা-বোন ও বয়স্কদের সম্মানি : বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা – সরকারি সকল সুবিধা কোনো ঘুষ ছাড়া, দালাল ছাড়া সঠিক মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে। মা-বোনদের নিরাপত্তা হবে সর্বোচ্চ অগ্রাধিকার।
দালালমুক্ত পরিষদ: জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদের জন্য কাউকে আর ঘুরতে হবে না, টাকা দিতে হবে না। স্বচ্ছ ও হয়রানিমুক্ত পরিষদ সেবা নিশ্চিত করা হবে।
এ প্রসঙ্গে মেম্বার পদপ্রার্থী মোঃ আয়ুব খান বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, জনসেবার জন্য রাজনীতি করতে চাই। জনসেবাই আমার লক্ষ্য। আমি নির্বাচিত হলে আমাদের কেলিশহর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডকে একটি মডেল, স্মার্ট ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। এই ওয়ার্ডকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত আদর্শ ওয়ার্ড গড়ে তুলবো। আমি কোনো প্রতিশ্রুতি দিয়ে ভুলে যাব না, জনগণকে সাথে নিয়েই কাজ করবো। আমার দরজা ২৪ ঘণ্টা আপনাদের জন্য খোলা থাকবে।”
স্থানীয় ভোটাররা জানান, মোঃ আয়ুব খান দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত। বন্যার সময়, কারো মৃত্যুতে, কারো বিয়েতে – বিপদে-আপদে তাকে সবসময় পাশে পাওয়া যায়। তাই যোগ্য প্রার্থী হিসেবে তার প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা রয়েছে।
স্থানীয় তরুণ ভোটার মোঃ কামাল বলেন, আয়ুব খান একজন স্বচ্ছ মনের মানুষ। তিনি আমাদের এই কেলিশহর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সকল স্তরের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সকলের বিপদে পাশে দাঁড়ায়। আমরা চাই এরকম একজন আমাদের ওয়ার্ডের মেম্বার হোক। আয়ুব খান নির্বাচনে বিজয়ী হয়ে আমাদের সেবা করুক।
একজন প্রবীণ ভোটার বলেন, “আমরা অনেক মেম্বার দেখেছি, ভোটের পর আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমাদের আয়ুব ভোটের আগেও ছিল, পরেও থাকবে। এটাই আমাদের বিশ্বাস।”
আগামী নির্বাচনে ৯ নং ওয়ার্ডের ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে একজন সৎ, যোগ্য ও প্রতিশ্রুতিবদ্ধ জনপ্রতিনিধি নির্বাচিত করবেন বলে আশা করছেন এলাকাবাসী।
সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন,
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
২৯/১১/২৬ ইং
Leave a Reply