1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কোর্ট স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণে বন্ধের শঙ্কা: কাঁচাবাজার-নারিকেলতলা সড়ক নিয়ে ক্ষোভ, মানববন্ধন এবার ভোটটা হোক যোগ্য লোকের – কেলিশহর ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আয়ুব খানের জোয়ার। আধ্যাত্মিক আবহে শুরু ছারছিনা দরবার শরীফের ১৩৬তম ইছালে ছাওয়াব মাহফিল মানুষের পাশে থেকে জনপ্রিয়তা, ইউপি নির্বাচনে আলোচনায় স্বপন হাওলাদার মাদারীপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ নেছারাবাদে হাজী কাসেম আলী ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল কুষ্টিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠানের,সুনাম নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে একটি চক্র চট্টগ্রামে হাতির আক্রমণে বাগান শ্রমিক আহত মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠানের,সুনাম নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে একটি চক্র

  • আপডেটের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৬ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

জমি জালিয়াতির অভিযোগে প্রকৃত চক্র শনাক্তের দাবি
কুষ্টিয়ার বেঙ্গল শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত হাজারো মানুষের জীবিকা।

কুষ্টিয়ার শিল্পপ্রতিষ্ঠান বেঙ্গল গ্রপের সুনাম ক্ষুণ করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। তাঁর দাবি,জমি জালিয়াতির ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত না করে বিভিন্ন গণমাধ্যমে বেঙ্গল টোবাকোর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। তিনি জমির প্রকৃত পরিমাণ ও মূল্য যাচাই করে সংবাদ প্রকাশের পাশাপাশি জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন,বেঙ্গল টোবাকো দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের কৃষিপণ্য ন্যায্যমূল্যে ক্রয় করে। ফলে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডেও প্রতিষ্ঠানটির ভূমিকা রয়েছে। ব্যক্তিগতভাবে যাঁদের চেনেন,তাঁরাও ভালো মানুষ বলে উল্লেখ করেন তিনি।

জমি জালিয়াতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,বিভিন্ন গণমাধ্যমে পাঁচ একর বা প্রায় ১৫ বিঘা জমির বাজারমূল্য ৩০ কোটি টাকা বলে প্রচার করা হচ্ছে। কিন্তু ছয়টি দলিল অনুসন্ধান করে তাঁদের দাবি,জালিয়াতির অভিযোগ রয়েছে প্রায় সাড়ে তিন বিঘা জমি নিয়ে। তাঁদের হিসাবে,ওই জমির বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। তাই প্রকৃত তথ্য যাচাই না করে ৩০ কোটি টাকার জমি জালিয়াতির কথা প্রচার করা বিভ্রান্তিকর।

তিনি আরও বলেন,জমিটি বেঙ্গল টোবাকো ক্রয় করেছে- কিন্তু জমি জালিয়াতির সঙ্গে কারা জড়িত,সেটি তদন্তের মাধ্যমে বের করা প্রয়োজন। কোনো চক্রের অপরাধের দায় যাচাই ছাড়াই একটি শিল্পপ্রতিষ্ঠানের ওপর চাপানো উচিত নয়। গণমাধ্যমকর্মীদের প্রতি তাঁর আহ্বান,জমির প্রকৃত পরিমাণ,মূল্য ও দলিলপত্র যাচাই করে নিরপেক্ষ সংবাদ প্রকাশ করুন এবং প্রতারক চক্রকে শনাক্ত করতে সহযোগিতা করুন।

কুষ্টিয়ার কর্মসংস্থানে বেঙ্গল গ্রপের বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী,গোল্ডেন বেঙ্গল টোবাকো,বেঙ্গল লীফ টোবাকো, জমজম টোবাকো,আতিয়ার বেঙ্গল মেটাল ইন্ডাস্ট্রিজ, বেঙ্গল এলপিজি অ্যান্ড সিএনজি ফিলিং স্টেশন এবং বেঙ্গল ট্রেডার্সে প্রায় তিন হাজার কর্মী কাজ করেন। এসব প্রতিষ্ঠানে চাকরি করে তাঁরা জীবিকা নির্বাহ করছেন। পাশাপাশি উৎপাদন মৌসুমে দৈনিক সাত থেকে আট হাজার দিনমজুর কাজ করে,পরিবারের জন্য জীবিকা অর্জন করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com