1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কোর্ট স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণে বন্ধের শঙ্কা: কাঁচাবাজার-নারিকেলতলা সড়ক নিয়ে ক্ষোভ, মানববন্ধন এবার ভোটটা হোক যোগ্য লোকের – কেলিশহর ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আয়ুব খানের জোয়ার। আধ্যাত্মিক আবহে শুরু ছারছিনা দরবার শরীফের ১৩৬তম ইছালে ছাওয়াব মাহফিল মানুষের পাশে থেকে জনপ্রিয়তা, ইউপি নির্বাচনে আলোচনায় স্বপন হাওলাদার মাদারীপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ নেছারাবাদে হাজী কাসেম আলী ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল কুষ্টিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠানের,সুনাম নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে একটি চক্র চট্টগ্রামে হাতির আক্রমণে বাগান শ্রমিক আহত মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন।
সংবাদ শিরোনাম:

বোচাগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১২ বার ভিউ

স্টাফ রিপোর্টার
মিজানুর রহমান

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯শে নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ বিরল-বোচাগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদসদস্য, বোচাগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা জনাব আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক)। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইউ,এন,ও মারুফ হাসান।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও,সি) এস,এম আহসান হাবীব। এ ছাড়াও সভায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, জন প্রতিনিধি, উপজেলার সরকারি সকল দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বোচাগনজ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সম-সাময়িক জনগুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে—
হাসপাতালে সেবার মান উন্নয়ন: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং সেবার মান আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
যানজট নিরসন ও উচ্ছেদ অভিযান: যেমন,সেতাবগঞ্জ চৌরাস্তা থেকে স্কুল রোড পর্যন্ত তীব্র যানজটের কারণ চিহ্নিত করে তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সড়কের পাশের অবৈধ অস্থায়ী স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।
কিশোর গ্যাং প্রতিরোধ: উপজেলায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে করণীয় নির্ধারণ এবং অভিভাবক ও প্রশাসনের সমন্বিত নজরদারি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক জনদুর্ভোগ লাঘবে চৌরাস্তা থেকে স্কুল রোড পর্যন্ত যানজট মুক্ত রাখা, হাসপাতালের সেবার মান নিশ্চিত করা এবং কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সভা শেষে উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে এবং নিজ নিজ দপ্তরের কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com