1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কোর্ট স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণে বন্ধের শঙ্কা: কাঁচাবাজার-নারিকেলতলা সড়ক নিয়ে ক্ষোভ, মানববন্ধন এবার ভোটটা হোক যোগ্য লোকের – কেলিশহর ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আয়ুব খানের জোয়ার। আধ্যাত্মিক আবহে শুরু ছারছিনা দরবার শরীফের ১৩৬তম ইছালে ছাওয়াব মাহফিল মানুষের পাশে থেকে জনপ্রিয়তা, ইউপি নির্বাচনে আলোচনায় স্বপন হাওলাদার মাদারীপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ নেছারাবাদে হাজী কাসেম আলী ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল কুষ্টিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠানের,সুনাম নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে একটি চক্র চট্টগ্রামে হাতির আক্রমণে বাগান শ্রমিক আহত মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন।
সংবাদ শিরোনাম:

মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন।

  • আপডেটের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার ভিউ

মোঃ বেলাল হোসেন
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম

পথশিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশ-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা উপলক্ষে পটিয়া ব্লাড ফাউন্ডেশন (PBF)-কে বিশেষ আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে সংগঠনটির মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানিত অতিথি মানবিক শওকতের হাত থেকে পটিয়া ব্লাড ফাউন্ডেশনের প্রতিনিধিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

প্রতিষ্ঠার পর থেকে পটিয়া ব্লাড ফাউন্ডেশন রক্তের চাহিদা পূরণে ব্লাড ম্যানেজমেন্ট, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের সহায়তা, দুর্যোগে সহযোগিতা,খাদ্য ও আর্থিক সহযোগিতা, বৃক্ষরোপণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সোলাইমান বলেন, “এই সম্মাননা আমাদের প্রত্যেক স্বেচ্ছাসেবী, সদস্য ও শুভাকাঙ্ক্ষীর সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। আমরা সম্মাননার প্রত্যাশায় নয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর লক্ষ্যেই কাজ করি। এই অর্জন আমাদের আরও উৎসাহ ও দায়িত্বশীলতার সঙ্গে মানবতার সেবায় কাজ করতে অনুপ্রাণিত করবে। পটিয়া থেকে বৃহত্তর চট্টগ্রামে মানবিক কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করতে সবার সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও জানান, এ সম্মাননা শুধু একটি অর্জন নয়, বরং সংগঠনের প্রতিটি স্বেচ্ছাসেবীর জন্য গর্ব ও অনুপ্রেরণার। মানবতার সেবায় সমাজের কল্যাণে—এই প্রত্যয়কে ধারণ করে পটিয়া ব্লাড ফাউন্ডেশন আগামীতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।

সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন
স্টাফ রিপোর্টার চট্টগ্রাম

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com