1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
নোটিশ :
আমতলীতে হাত বাঁধা অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলছিলো যুবকের মরদেহ। আফগানিস্তানে ওয়াল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব -এর ১১ সদস্যের বোর্ড কমিটি গঠন। কুষ্টিয়ার বিশিষ্ট সংগীতশিল্পী ও প্রশিক্ষক কোহিনুর খানম না ফেরার দেশে চলে গেছেন। দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যত বড় প্রভাবশালী ব্যক্তি দুর্নীতিবাজ হোন না কেন, সেই চেয়ার স্থায়ী নয় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা শরিফুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত নেছারাবাদে গ্রাম পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। দিনাজপুর জেলা জামায়াতের নতুন আমীর ড. এনামুল হকের শপথ গ্রহণ। জাতীয় যুব পুরস্কারে দেশসেরা যুব সংগঠকদের তালিকায় নেছারাবাদের শিরিন খানম
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ার বিশিষ্ট সংগীতশিল্পী ও প্রশিক্ষক কোহিনুর খানম না ফেরার দেশে চলে গেছেন।

  • আপডেটের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১১ বার ভিউ

​মোঃ হারুন চৌধুরী, স্টাফ রিপোর্টার,কুষ্টিয়া।

কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনের এক পরিচিত মুখ, বিশিষ্ট সংগীতশিল্পী ও নিবেদিতপ্রাণ সংগীত প্রশিক্ষক কোহিনুর খানম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকেল চারটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ​তাঁর মৃত্যুতে কুষ্টিয়ার সাংস্কৃতিক পরিমণ্ডল ও সুধীমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তিনি মারা যান। মরহুমা কোহিনুর খানম প্রয়াত শিল্পী মহিউদ্দিনের সহধর্মীনি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও সংগীতশিল্পী ইভার মা।

কোহিনুর খানম শুধু একজন কণ্ঠশিল্পীই ছিলেন না, তিনি ছিলেন সংগীতশিক্ষার একজন একনিষ্ঠ প্রশিক্ষক। দীর্ঘকাল কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনে সংগীতচর্চা ও প্রশিক্ষণের সঙ্গে যুক্ত থেকে তিনি জেলা শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রবীন্দ্রসংগীতসহ বিভিন্ন ধারার সংগীতচর্চায় তাঁর সম্পৃক্ততা তাঁকে বিশেষ পরিচিতি এনে দিয়েছিল। এছাড়া তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ সাংগঠনিক ভূমিকা পালন করেছিলেন।
​তাঁর হাত ধরে তালিম নেওয়া অনেক শিক্ষার্থী পরবর্তীতে সফল সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন এবং কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনে এখনো সংগীতচর্চা অব্যাহত রেখেছেন। নতুন প্রজন্ম গঠনে তাঁর এই অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছেন সহকর্মী ও শিক্ষার্থীরা।

শুক্রবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিরা হাসপাতালে ছুটে যান। পরে শহরের হাউজিং ‘এ’ ব্লকের বাসভবনে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আজ শনিবার (১৪ নভেম্বর/২৬ ) সকাল ১০টায় কুষ্টিয়া পৌর গোরস্থান প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে পৌর গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

​তাঁর বিদায়ে কুষ্টিয়া হারাল সংগীতচর্চার এক নিবেদিতপ্রাণ অভিভাবককে, যাঁর সৃষ্টিশীলতা ও অবদান কুষ্টিয়ার সাংস্কৃতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com