1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
নোটিশ :
কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ। ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় সরকারি বন্দোবস্ত পাওয়া প্রায় ৪৫৫ একর জমি জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। কুষ্টিয়ার মিরপুরে উৎসবমুখর পরিবেশে মিরপুর টিভি কুষ্টিয়া’র নতুন কার্যালয় উদ্বোধন ও সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে অগ্নিনির্বাপণ সচেতনতামূলক ক্লাস ও মহড়া কুষ্টিয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ, দুই হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক শিশু। আমতলীতে আগুনে পুড়ল চার দোকান,ক্ষতি ১০ লাখ টাকার বেশি। কুষ্টিয়া মিরপুর উপজেলার পৌর এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার-৩ ১০ বছরের ক্যান্সার আক্রান্ত শিশু ইউসুফের চিরবিদায়: ৪২ দিনের মায়া কাটিয়ে না ফেরার দেশে ‘বেওয়ারিশ’ হাসপাতালের ইউসুফ। কেশবপুরে ধান ক্ষেতের নালায় মিলল স্বামী-স্ত্রীর ক্ষত-বিক্ষত লাশ
সংবাদ শিরোনাম:

আমতলীতে আগুনে পুড়ল চার দোকান,ক্ষতি ১০ লাখ টাকার বেশি।

  • আপডেটের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১১ বার ভিউ

অনিকুল ইসলাম উজ্জ্বল

বরগুনার আমতলী পৌর শহরের সদর রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সদর রোডের বাহার লাইব্রেরি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো বাহার লাইব্রেরি, মিলন গার্মেন্টস, নুরুল আমিনের কসমেটিকসের দোকান এবং সুখরঞ্জন শীলের সেলুন।বাহার লাইব্রেরির স্বত্বাধিকারী মো. খলিলুর রহমান বলেন, সকালে দোকান খুলে পাশের একটি দোকানে চা খেতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, তাঁর দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।ক্ষতিগ্রস্ত কসমেটিকস ব্যবসায়ী নুরুল আমিন বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন তাঁর দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মাহবুব হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে আগুনের সঠিক কারণ জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং ইসলামী আন্দোলনের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করে সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com