1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কোর্ট স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণে বন্ধের শঙ্কা: কাঁচাবাজার-নারিকেলতলা সড়ক নিয়ে ক্ষোভ, মানববন্ধন এবার ভোটটা হোক যোগ্য লোকের – কেলিশহর ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আয়ুব খানের জোয়ার। আধ্যাত্মিক আবহে শুরু ছারছিনা দরবার শরীফের ১৩৬তম ইছালে ছাওয়াব মাহফিল মানুষের পাশে থেকে জনপ্রিয়তা, ইউপি নির্বাচনে আলোচনায় স্বপন হাওলাদার মাদারীপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ নেছারাবাদে হাজী কাসেম আলী ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল কুষ্টিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠানের,সুনাম নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে একটি চক্র চট্টগ্রামে হাতির আক্রমণে বাগান শ্রমিক আহত মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন।
সংবাদ শিরোনাম:

নেছারাবাদে হাজী কাসেম আলী ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল

  • আপডেটের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার ভিউ

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ২নং সোহাগদল ইউনিয়নের (১নং ওয়ার্ড) পশ্চিম সোহাগদলে আলহাজ্ব মাওলানা আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে এবং হাজী কাসেম আলী ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে ৩য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাফসীর পেশ করেন বরিশালের সৈয়দ হাতেম আলী জামে মসজিদের খতিব হযরত মাওলানা আমিনুল ইসলাম,
বিশেষ আলোচক হিসেবে তাফসীর পেশ করেন ঢাকার মুন্সীগঞ্জ সিরাজদিখানের ঢালীবাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা তাহসিবুল ইসলাম এবং নেছারাবাদ পিরোজপুরের বড়ইবাড়ী নেছারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল হালিম, উত্তর চিলতলা দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ ক্বারী মোঃ সাদিকুর রহমান জিহাদী।

মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক মোল্লা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান জনাব মোঃ মুহিববুল্লাহ।

অনুষ্ঠানে আরজগুজারের দায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব এম. সাইফুল্লাহ। তিনি একই সঙ্গে হাজী কাসেম আলী ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আয়োজকরা মাহফিল ও মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় এলাকাবাসী এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতি ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এলাকার সকল মুসলিম পরিবারের কোমলমতি সন্তানদের নতুন এই ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করানোর জন্য অনুরোধ জানিয়েছেন। যাতে তারা এই আধুনিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহন করে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে বিশ্ব দরবারে কুরআন হাদিসের আলোকে নিজেকে সুপরিচিত করতে পারেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com