1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কোর্ট স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণে বন্ধের শঙ্কা: কাঁচাবাজার-নারিকেলতলা সড়ক নিয়ে ক্ষোভ, মানববন্ধন এবার ভোটটা হোক যোগ্য লোকের – কেলিশহর ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আয়ুব খানের জোয়ার। আধ্যাত্মিক আবহে শুরু ছারছিনা দরবার শরীফের ১৩৬তম ইছালে ছাওয়াব মাহফিল মানুষের পাশে থেকে জনপ্রিয়তা, ইউপি নির্বাচনে আলোচনায় স্বপন হাওলাদার মাদারীপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ নেছারাবাদে হাজী কাসেম আলী ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল কুষ্টিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠানের,সুনাম নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে একটি চক্র চট্টগ্রামে হাতির আক্রমণে বাগান শ্রমিক আহত মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন।
সংবাদ শিরোনাম:

বড়াইগ্রামের জোনাইল বাজারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • আপডেটের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৮৯ বার ভিউ

মোঃ আশরাফুল ইসলাম

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জোনাইল ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও উপজেলা নির্বাচন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ

আশরাফ আলী, সদস্য সচিব সামসুল আলম রনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল, যুগ্ম আহ্বায়ক রাসিদুল ইসলাম, জোনাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাসিদুল ইসলাম রাসেলসহ ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আয়োজনে প্রায় সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতি অনুষ্ঠানটিকে অর্থবহ করে তোলে।

বক্তারা তাঁদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের মানুষের জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, সংকটময় সময়ে তাঁর নেতৃত্ব দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে দেশনেত্রীর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com