1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কোর্ট স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণে বন্ধের শঙ্কা: কাঁচাবাজার-নারিকেলতলা সড়ক নিয়ে ক্ষোভ, মানববন্ধন এবার ভোটটা হোক যোগ্য লোকের – কেলিশহর ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আয়ুব খানের জোয়ার। আধ্যাত্মিক আবহে শুরু ছারছিনা দরবার শরীফের ১৩৬তম ইছালে ছাওয়াব মাহফিল মানুষের পাশে থেকে জনপ্রিয়তা, ইউপি নির্বাচনে আলোচনায় স্বপন হাওলাদার মাদারীপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ নেছারাবাদে হাজী কাসেম আলী ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল কুষ্টিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠানের,সুনাম নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে একটি চক্র চট্টগ্রামে হাতির আক্রমণে বাগান শ্রমিক আহত মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন।
সংবাদ শিরোনাম:

সেতাবগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক বৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৫০ বার ভিউ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা এ.কে.এম. আফজালুল আনাম সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও চা চক্রে মিলিত হয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে চারটায় সেতাবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চা চক্রকালে সাংবাদিকদের উদ্দেশ্যে মাওলানা আফজালুল আনাম বলেন,
“সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, সমাজ উপকৃত হবে, জনগণ সচেতন হবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টিও অর্জিত হবে।”

তিনি আরও বলেন,
“বিগত আন্দোলন-সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা ছিল অসাধারণ। আশা করি, ভবিষ্যতেও বিরল-বোচাগঞ্জে সাংবাদিক সমাজ সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালাবে।”

চা চক্রে আরও উপস্থিত ছিলেন (বিরর -বোচাগঞ্জ) জামায়াতের নির্বাচন পরিচালক মোঃ তৈয়ব আলী, বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক, উপজেলা সেক্রেটারি ও নির্বাচন পরিচালক মাহবুব আলম, পৌর আমির মাসুম বিল্লাহ, মমিনুল ইসলাম, আব্দুল বাতেন প্রমুখ।

এ সময় সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব শামসুল আলমসহ উপজেলার ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।

উল্লেখ্য, মাওলানা আফজালুল আনাম দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, জেলা ওলামা বিভাগের সেক্রেটারি এবং বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি বুনিয়াদপুর আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com