1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নোটিশ :
কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন উৎসবে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স তিন দিনের আয়োজন সামনে রেখে পুলিশের যৌথ অভিযান কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের প্রবাসী নারীকে নিষিদ্ধ পল্লিতে বিক্রয়ের অভিযোগ উঠেছে,মেয়েকে ফেরত পেতে মায়ের আকুতি কুষ্টিয়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের,বিশেষ অভিযান ৩টি মামলা,ও গ্রেফতার ১০ বোরহানউদ্দিনে মা ইলিশ নিধনের মহোৎসব! নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, নৌপুলিশ ফাঁড়ির কাছেও প্রকাশ্যে ইলিশ বিক্রির অভিযোগ টিকটকে পরিচয়, অতঃপর পালিয়ে বিয়ে; ঢাকার সাভারে ভাড়া বাসায় দুই জোড়া কিশোরী নেছারাবাদে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় ২০ হাজার টাকা জরিমানা, পণ্য ধ্বংস ‎​নেছারাবাদে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ‎​নেছারাবাদে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ‎ সোহেল রায়হান‎ জেলা প্রতিনিধি (পিরোজপুর) ‎পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নিখোঁজের এক দিন পর বিপুল সিকদার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার ১০ নং সারেংকাঠী ইউনিয়নের গয়েশকাঠী এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। ‎​নিহত বিপুল সিকদার সারেংকাঠী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা বিনোদ সিকদার ও শান্তি সিকদারের ছেলে। ‎ ‎​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর (রবিবার) আনুমানিক দুপুর ১১:০০ টার দিকে বিপুল সিকদার নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং পরিবারের সদস্যরা তাঁর কোনো সন্ধান পাচ্ছিলেন না। সোমবার দুপুরে স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে গয়েশকাঠী এলাকায় একটি মরদেহ দেখতে পান। সংবাদটি জানাজানি হলে স্থানীয় পার্টিক্যাল বাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। পরবর্তীতে নেছারাবাদ থানা পুলিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ‎ ‎​ঘটনার বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মো: নাসির উদ্দীন জানান, “মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহালে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ পোস্টমর্টেম (ময়নাতদন্ত) রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।” ‎ ‎​নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, “সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে তদন্ত চলছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না, তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।” ‎ ‎​ঘটনাস্থল পরিদর্শন শেষে এএসপি (সার্কেল) প্রণব রায় গণমাধ্যমকে জানান, “সারেংকাঠীর গয়েশকাঠীতে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে আসি। লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিচয় (বিপুল সিকদার) নিশ্চিত হওয়া গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানানো হবে।” ‎​এদিকে, বিপুল সিকদারের মর্মান্তিক এই মৃত্যুতে তাঁর পরিবার ও পুরো এলাকায় চরম শোক এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিকতা নাকি সুবিধা আদায়ের হাতিয়ার? বোচাগঞ্জে তিনটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন উৎসবে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স তিন দিনের আয়োজন সামনে রেখে পুলিশের যৌথ অভিযান

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

মাদক মুক্ত পরিবেশে সাধুসঙ্গ চান প্রকৃত লালনভক্তরা
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের উৎসব শুরু হচ্ছে আগামী ১৭ অক্টোবর।
এ উৎসবে দেশ-বিদেশের হাজারো বাউল,সাধক ও লালনভক্তের সমাগম ঘটে। তবে বছরের পর বছর ধরে এ আয়োজন কে ঘিরে মাদক সেবন ও কেনাবেচার অভিযোগ উৎসবের পবিত্র আবহকে প্রশ্নবিদ্ধ করেছে। এবার সেই চিত্র বদলাতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে মাঠে নেমেছে পুলিশ ও প্রশাসন।
রোববার থেকে শুরু হওয়া অভিযানের ধারাবাহিকতায় সোমবারও ছেঁউড়িয়ার আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় যৌথ অভিযান চালানো হয়েছে। প্রশাসনের প্রত্যাশা,কঠোর নজরদারি ও আইন প্রয়োগের মাধ্যমে এবারের লালন উৎসবকে মাদকমুক্ত,নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে।
স্থানীয়দের অভিযোগ,লালন উৎসব এলেই আখড়াবাড়ির উন্মুক্ত মঞ্চ ও আশপাশের এলাকায় রাতভর মাদক সেবন এবং কেনাবেচার দৃশ্য দেখা যায়। এতে প্রকৃত বাউলসাধক ও সচেতন দর্শনার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের মতে,মানবতা,সাম্য,অসাম্প্রদায়িকতা ও আত্মশুদ্ধির দর্শনে সমৃদ্ধ লালনচর্চার সঙ্গে মাদককেন্দ্রিক পরিবেশ কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
নাম প্রকাশ না করার শর্তে ছেঁউড়িয়া এলাকার এক ব্যবসায়ী বলেন,সারাদেশের মানুষের কাছে লালন মেলা মানেই যেন মাদকের আড্ডা—এমন একটি ধারণা তৈরি হয়েছে। প্রতিবছর আলোচনা মঞ্চের আশপাশে রাতভর মাদক সেবন ও কেনাবেচার অভিযোগ ওঠে। এটা অত্যন্ত লজ্জাজনক। আমরা চাই,এবার লালন মেলায় যেন মাদক না থাকে।
উৎসবের আগেই আখড়াবাড়ি ঘুরতে আসা এক দর্শনার্থীও একই ধরনের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, উৎসবের সময় প্রচণ্ড ভিড়ের মধ্যে গাঁজার গন্ধে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এ কারণে আগেভাগেই বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছেন। তাঁর দাবি,মঞ্চ তৈরির আশপাশেও কয়েকজনকে গাঁজা সেবন করতে দেখা গেছে। পরে সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ করেন তিনি।
স্থানীয় লোকজনের ভাষ্য,লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে বিভিন্ন বয়সী অসংখ্য ভক্ত আখড়াবাড়িতে সমবেত হন। তাঁদের মধ্যে কিছু মানুষ উন্মুক্ত মঞ্চ ও আশপাশের এলাকায় ছোট ছোট দলে বসে মাদক সেবন করেন বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে প্রকৃত সাধুসঙ্গ ও আধ্যাত্মিক চর্চার পরিবেশ ব্যাহত হয়। সচেতন নাগরিকদের প্রশ্ন,লালনের মানবতাবাদী দর্শনের স্মরণোৎসবে মাদককেন্দ্রিক এমন পরিবেশ কেন থাকবে?
শরীয়তপুর থেকে কয়েক দিন আগেই আখড়াবাড়িতে এসেছেন এক প্রবীণ লালনভক্ত। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন,সাঁইজির জন্য মনডা খুব আনচান আনচান করছিল। তাই আত্মার একটু শান্তির জন্য কয়েক দিন আগেই এসে জায়গা জুড়েছি।
মাদক প্রসঙ্গে তিনি বলেন,গাঁজার সঙ্গে ফকির লালনের কোনো সম্পর্ক নেই। প্রকৃত সাধুভক্তরা মাদকসেবীদের ওই জায়গায় যান না। মাদকসেবীদের কারণে আমাদের সাধুসঙ্গ ব্যাহত হয়। আমরাও চাই,মাদকমুক্ত অনুষ্ঠান হোক।
অভিযানে পুলিশ-প্রশাসনের যৌথ তৎপরতা
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান,পুলিশ সুপারের নির্দেশনায় লালন উৎসবকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রোববার ডিবি,পুলিশ ও এসআরবিসহ ৯৫ সদস্যের একটি দল যৌথ অভিযানে অংশ নেয়। সোমবারও জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের সমন্বয়ে ১৫ থেকে ২০ সদস্যের একটি দল অভিযান চালায়।
তিনি বলেন,লালনভক্তদের মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কেউ আইন অমান্য করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাদকমুক্ত উৎসব আয়োজনের প্রত্যয়
লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান বলেন,এবার মাদকমুক্ত লালন উৎসব আয়োজনের জন্য পুলিশ ও প্রশাসন একসঙ্গে কাজ করছে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।
লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসের আয়োজন ঘিরে প্রশাসনের এই তৎপরতা স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। তাঁদের আশা,এবার শুধু অভিযানেই সীমাবদ্ধ থাকবে না উদ্যোগ উৎসবের পুরো সময়জুড়ে কার্যকর নজরদারি,মাদক কেনাবেচা প্রতিরোধ এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
লালনের গান ও দর্শনের মূল সুর ছিল মানুষের ভেতরের মানুষকে খুঁজে পাওয়া।
সেই মানবিক দর্শনের স্মরণোৎসব যেন মাদকের কোলাহলে ম্লান না হয় এটাই এখন প্রকৃত বাউলসাধক,স্থানীয় বাসিন্দা ও সচেতন দর্শনার্থীদের প্রত্যাশা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

‎​নেছারাবাদে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য ‎ সোহেল রায়হান‎ জেলা প্রতিনিধি (পিরোজপুর) ‎পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নিখোঁজের এক দিন পর বিপুল সিকদার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার ১০ নং সারেংকাঠী ইউনিয়নের গয়েশকাঠী এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। ‎​নিহত বিপুল সিকদার সারেংকাঠী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা বিনোদ সিকদার ও শান্তি সিকদারের ছেলে। ‎ ‎​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর (রবিবার) আনুমানিক দুপুর ১১:০০ টার দিকে বিপুল সিকদার নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং পরিবারের সদস্যরা তাঁর কোনো সন্ধান পাচ্ছিলেন না। সোমবার দুপুরে স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে গয়েশকাঠী এলাকায় একটি মরদেহ দেখতে পান। সংবাদটি জানাজানি হলে স্থানীয় পার্টিক্যাল বাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। পরবর্তীতে নেছারাবাদ থানা পুলিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ‎ ‎​ঘটনার বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মো: নাসির উদ্দীন জানান, “মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহালে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ পোস্টমর্টেম (ময়নাতদন্ত) রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।” ‎ ‎​নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, “সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে তদন্ত চলছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না, তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।” ‎ ‎​ঘটনাস্থল পরিদর্শন শেষে এএসপি (সার্কেল) প্রণব রায় গণমাধ্যমকে জানান, “সারেংকাঠীর গয়েশকাঠীতে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে আসি। লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিচয় (বিপুল সিকদার) নিশ্চিত হওয়া গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানানো হবে।” ‎​এদিকে, বিপুল সিকদারের মর্মান্তিক এই মৃত্যুতে তাঁর পরিবার ও পুরো এলাকায় চরম শোক এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com