1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
নোটিশ :
কুষ্টিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের কঠোর প্রস্তুতি মণ্ডপে সিসি ক্যামেরা,স্বেচ্ছাসেবক ও পালাক্রমে পাহারা গুজব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান একজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেই কি দুর্নীতির বিচার হয়ে যায়? নাকি আসল প্রশ্নটা হলো—এই অনিয়মের পেছনে আর কারা আছে? পিরোজপুরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবা সহ ২ লাখ টাকা উদ্ধার : আটক ১ ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বোরহানউদ্দিনে বীর মুক্তিযোদ্ধা সলেমান মাতব্বর পরিবারের সদস্যদের অভিযোগ: জমি বিরোধের জেরে হয়রানি ও মামলা দেওয়ার পাঁয়তারা তিন শতাধিক পরিবারকে বিনামুল্য ঔষধ দিল দীঘিনালা জোন কুষ্টিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষক আমির হামজার বিরুদ্ধে ছাত্রীকে অশা’লীন ভাষা ও তুলে নিয়ে যাওয়ার হু’মকির অভিযোগ ডিবি পরিচয়ে তজুমদ্দিনের সাবেক ভাইস চেয়ারম্যানকে তুলে নেওয়ার অভিযোগ। বিধবার বাড়ি দখলের অভিযোগ কাচিয়ায় নারী নেতৃত্বে হামলার অভিযোগ, সড়ক অবরোধে দুর্ভোগে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন। চর নাজিমুদ্দিন ৮ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ মামুন হোসেন
সংবাদ শিরোনাম:

বিধবার বাড়ি দখলের অভিযোগ কাচিয়ায় নারী নেতৃত্বে হামলার অভিযোগ, সড়ক অবরোধে দুর্ভোগে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার ভিউ

হুমায়ূন আহমেদ মৃধা, ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এক বিধবার বাড়িতে হামলা করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাদিয়া আক্তার (১৬) ও রুমা বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাড়ির মালিক বিধবা নিরু বেগম।
স্থানীয় সূত্র ও সরেজমিনে পাওয়া তথ্য অনুযায়ী, সাদিয়া আক্তার নিজেকে নিরু বেগমের ছেলে শাহরিয়া হাসান মহিনের (১৮) স্ত্রী দাবি করে পাঁচ মাস বয়সী এক শিশুকে কোলে নিয়ে ওই বাড়িতে আসেন। এরপর রুমা বেগমের নেতৃত্বে বাড়িটিতে হামলা ও দখলের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন নিরু বেগম।

নিরু বেগমের দাবি, তাঁর ছেলে ওই তরুণীকে সত্যিই বিয়ে করে থাকলে প্রয়োজনীয় কাগজপত্রসহ সামাজিকভাবে বিষয়টি উপস্থাপন করা হলে তিনি তাঁকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে প্রস্তুত। তবে বিয়ের বিষয়টি সত্য না হয়ে বাড়ি দখলের উদ্দেশ্যে কোনো ষড়যন্ত্র করা হয়ে থাকলে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের কাছে সুষ্ঠু বিচার চান।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে রুমা বেগমের নেতৃত্বে কথিত মানববন্ধনের নামে ভোলা–বাবুরহাট প্রধান সড়কের বদ্দোরপোল এলাকায় সড়ক অবরোধ করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে ওই সড়কে চলাচলকারী শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কয়েকটি অ্যাম্বুলেন্সও যানজটে আটকা পড়ে বলে স্থানীয়রা জানান।

অ্যাম্বুলেন্সে থাকা অসুস্থ রোগীদের স্বজনদের অনুরোধের পর সাফিজুর মাতব্বর সড়ক অবরোধ তুলে নিয়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করার অনুরোধ করেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, এ সময় কয়েকজন মানববন্ধনকারী ও রুমা বেগম তাঁর ওপর মারমুখী আচরণ করেন। এতে উপস্থিত রোগীদের স্বজনদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়।
স্থানীয়দের ভাষ্য, কোনো বিরোধ থাকলে তা আইনগত ও সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া উচিত। বিশেষ করে অসুস্থ রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা সৃষ্টি করা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত বলে মনে করছেন তাঁরা।

বিধবার আকুতি
কান্নাজড়িত কণ্ঠে নিরু বেগম বলেন, “আমার অবুঝ ছেলে যদি মেয়েটিকে সত্যিই বিয়ে করে থাকে, তাহলে বিয়ের কাগজপত্র নিয়ে আমার বাড়িতে আসবে। মেয়েটি যদি সত্যিই আমার ছেলের স্ত্রী হয়ে থাকে এবং শিশুটি যদি আমার ছেলের সন্তান হয়, তাহলে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমি তাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করব। কিন্তু যদি বিষয়টি ষড়যন্ত্র করে আমার বাড়ি দখলের চেষ্টা হয়ে থাকে, তাহলে আমি আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের কাছে সঠিক বিচার চাই।”

অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা গেলে তা পরবর্তী প্রতিবেদনে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com