1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কোর্ট স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণে বন্ধের শঙ্কা: কাঁচাবাজার-নারিকেলতলা সড়ক নিয়ে ক্ষোভ, মানববন্ধন এবার ভোটটা হোক যোগ্য লোকের – কেলিশহর ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আয়ুব খানের জোয়ার। আধ্যাত্মিক আবহে শুরু ছারছিনা দরবার শরীফের ১৩৬তম ইছালে ছাওয়াব মাহফিল মানুষের পাশে থেকে জনপ্রিয়তা, ইউপি নির্বাচনে আলোচনায় স্বপন হাওলাদার মাদারীপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ নেছারাবাদে হাজী কাসেম আলী ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল কুষ্টিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠানের,সুনাম নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে একটি চক্র চট্টগ্রামে হাতির আক্রমণে বাগান শ্রমিক আহত মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন।
সংবাদ শিরোনাম:

বোরহানউদ্দিনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার।

  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার ভিউ

জিসান রনি বিশেষ প্রতিনিধি :

ভোলার বোরহানউদ্দিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. লোকমান হোসেন (৪০)কে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশালের ভোলা ক্যাম্প।

গ্রেপ্তার লোকমান হোসেন বোরহানউদ্দিন উপজেলার পদ্ম মনসা এলাকার মোফাজ্জেল হোসেন হাওলাদারের ছেলে।

এসআরবি-৮, বরিশালের ভোলা ক্যাম্প সূত্রে জানা যায়, মাগুরা থানার মামলা নম্বর-১৩(৭)১২, জিআর-১৩/১২-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় লোকমান হোসেনকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

তাকে গ্রেপ্তারের জন্য বোরহানউদ্দিন থানা থেকে ভোলা ক্যাম্পের অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে ক্যাম্প কমান্ডারের নির্দেশে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ২টা ৫৫ মিনিটে বোরহানউদ্দিন উপজেলার পদ্ম মনসা এলাকায় লোকমান হোসেনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৮, বরিশালের ভোলা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন বি. এম. তানজীমুল ইসলাম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com