1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
মানুষের পাশে থেকে জনপ্রিয়তা, ইউপি নির্বাচনে আলোচনায় স্বপন হাওলাদার মাদারীপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ নেছারাবাদে হাজী কাসেম আলী ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল কুষ্টিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠানের,সুনাম নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে একটি চক্র চট্টগ্রামে হাতির আক্রমণে বাগান শ্রমিক আহত মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন। ট্রেন দুর্ঘটনায় মোঃআশিক (২৭)নামে এক ছেলে নিহত । মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেলেন ডা. শামীম যাত্রাবাড়ীতে চরফ্যাশনের যুবলীগ নেতা তোফায়েল আহম্মেদ গ্রেপ্তার কুষ্টিয়ায় জিকে খাল খনন প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী, সেচ সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ।
সংবাদ শিরোনাম:

জুলাই অভ্যুত্থান উপলক্ষে দিনাজপুরে জামায়াতে ইসলামী’র সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকচিত্র প্রদর্শনী

  • আপডেটের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২০৭ বার ভিউ

মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

“জুলাই অভ্যুত্থান” উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট ২০২৫) দিনাজপুর শহরের ইনস্টিটিউট মাঠে কেন্দ্র ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর জেলা শাখার সম্মানিত আমীর মুহতারাম অধ্যক্ষ আনিসুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও দিনাজপুর শহর শাখার সভাপতি মোঃ মুশফিকুর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক একরামুল হক আবির।

বক্তারা তাঁদের বক্তব্যে “জুলাই অভ্যুত্থান”-এর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং ইসলামী আন্দোলনের বর্তমান ধারা, সাংস্কৃতিক চেতনার উন্মেষ, এবং তরুণ প্রজন্মকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। দিনাজপুরবাসী ও অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com