1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
নোটিশ :
কুষ্টিয়ায় জাসদ গণবাহিনীর প্রধান কালুর সেকেন্ড ইন কমান্ড মুকুল মেম্বার গ্রেপ্তার কুষ্টিয়া পৌরসভায় নতুন ভাবনার আলোচনায় কাজল মাজমাদার। কুষ্টিয়া কুমারখালীতে ভ্রাম্যমাণ আদালতে বাধা:বিএনপি নেতাসহ ৯ জনের নামে মামলা দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, ভোলায় ভূমি অফিসে অনিয়মের আখড়া, টাকার বিনিময়ে রেকর্ড মালিক বাদ দিয়ে অন্যের নামে দাখিলা সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের কাচিয়া ইউনিয়নে নির্বাচনী আমেজ, প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা কুষ্টিয়ায় ইমাম গাজ্জালী সংস্থার উদ্যোগে ২ হাজার ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ আর্জেন্টিনার জয়ের উচ্ছ্বাসে শৈলকুপায় ভ্যানচালকের আকস্মিক মৃত্যু ক্যানসারে আক্রান্ত সন্তানকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শহীদ জাহিদের মা
সংবাদ শিরোনাম:

শ্যামনগর বিশাল জনসমুদ্রে গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা ও গণমিছিলে হাজারো মানুষের ঢল,১০ দলীয় ঐক্যের প্রার্থীকে সমর্থনের আহ্বান।

  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার ভিউ

এম মনিরুল ইসলাম
বিশেষ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা জমকালো জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় এক জনসমুদ্রে। জনসভা শেষে গাজী নজরুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য গণমিছিল বের হয়,যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী গাজী নজরুল ইসলাম। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল মজিদ, অধ্যাপক আব্দুল জলিল, অধ্যক্ষ গোলাম বারী, মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, অধ্যক্ষ ফজলুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্যামনগর উপজেলা সেক্রেটারি মাহমুদুল ফিরোজ বাবুল, এবি পার্টির উপজেলা সভাপতি আবিদ হোসেন রকি, মুহাদ্দিস মোস্তফা কামাল এবং খেলাফত মজলিস (মামুনুল হক গ্রুপ)সহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ। জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীও অংশ নেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশবাসী দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনের শিকার। উপকূলীয় অঞ্চল শ্যামনগরসহ সাতক্ষীরার জনগণ বারবার অবহেলিত হয়েছে। ন্যায়ভিত্তিক সমাজ ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে ১০ দলীয় ঐক্যের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ঘোষিত কর্মসূচি তুলে ধরে বলেন, দেশ গঠনের সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। একটি স্মার্ট সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা হবে। আগামী তিন বছরে গ্যাস, বিদ্যুৎ ও শিল্প খাতে অতিরিক্ত কর বাড়ানো হবে না।
তিনি আরও বলেন, ব্যবসাবান্ধব নীতির মাধ্যমে শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে। শিক্ষিত বেকার যুবক ও কৃষকদের জন্য সুদবিহীন ঋণের ব্যবস্থা, ষাটোর্ধ্ব নাগরিক ও পাঁচ বছরের নিচে শিশুদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে। দেশের ৬৪ জেলায় ৬৪টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
গাজী নজরুল ইসলাম দুর্নীতিমুক্ত, সুখী ও সমৃদ্ধ শ্যামনগর গড়তে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটকে সমর্থন দেওয়ার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১০ তারিখ পর্যন্ত শ্যামনগরের প্রতিটি পথে-প্রান্তরে এই আহ্বান পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।
বক্তব্য শেষে তিনি উনপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করায় নেতাকর্মী ও সাধারণ মানুষকে ধন্যবাদ জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com