1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
নোটিশ :
মানুষের পাশে থেকে জনপ্রিয়তা, ইউপি নির্বাচনে আলোচনায় স্বপন হাওলাদার মাদারীপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ নেছারাবাদে হাজী কাসেম আলী ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল কুষ্টিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠানের,সুনাম নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে একটি চক্র চট্টগ্রামে হাতির আক্রমণে বাগান শ্রমিক আহত মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন। ট্রেন দুর্ঘটনায় মোঃআশিক (২৭)নামে এক ছেলে নিহত । মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেলেন ডা. শামীম যাত্রাবাড়ীতে চরফ্যাশনের যুবলীগ নেতা তোফায়েল আহম্মেদ গ্রেপ্তার কুষ্টিয়ায় জিকে খাল খনন প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী, সেচ সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ।
সংবাদ শিরোনাম:

উপকূলীয় সাংবাদিক জাহিদ রিপনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত

  • আপডেটের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২২৪ বার ভিউ

মোসাঃ ফাতেমা পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী জেলা রিপোটার্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো উপকূলীয় সাংবাদিকতার আলোচিত ব্যক্তিত্ব, সদ্য প্রয়াত সাংবাদিক জাহিদ রিপন এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত। তিনি ছিলেন এটিএন নিউজ চ্যানেলের উপকূল প্রতিনিধি এবং দেশ রুপান্তর পত্রিকার কলাপাড়া প্রতিনিধি, এছাড়া মহিপুর প্রেসক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতা ক্ষেত্রে তার নিষ্ঠা, সততা এবং সদালাপী স্বভাব সকলের কাছে স্মরণীয়। ১১ জানুয়ারি (সোমবার) বাদ মাগরিব পটুয়াখালী বড় চৌরাস্তায় অবস্থিত পটুয়াখালী জেলা রিপোটার্স ক্লাব হল রুমে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল হিকমা মডেল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি আল আমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি কাজী মামুন, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান তুহিন, সহ সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর মোর্শেদ তুহিন সহ বাইজিদ আহমেদ, মোঃ নজরুল ইসলাম, রাকিবুল ইসলাম ও সুবাস দাস সহ ক্লাবের সকল সদস্য।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিক জাহিদ রিপন ছিলেন একজন উজ্জ্বল চরিত্রের মানুষ, যিনি উপকূলীয় সাংবাদিকতায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার আন্তরিকতা, সহমর্মিতা এবং সততার জন্য তিনি সাংবাদিক সমাজে সুপরিচিত ছিলেন।

উপস্থিত সাংবাদিকরা এককভাবে এবং সম্মিলিতভাবে তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।

জাহিদ রিপনের জীবন ও কর্মকে সম্মান জানিয়ে ক্লাবের নেতারা বলেন, তিনি শুধু একজন সাংবাদিকই ছিলেন না, বরং একটি মানসম্পন্ন ও সৎ সাংবাদিকতার প্রতীক। তার অনুপস্থিতি আমাদের সকলের জন্য শূন্যতা তৈরি করেছে। তবে তার কাজ এবং আদর্শ আমাদেরকে প্রেরণা হিসেবে থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com