
এম মনিরুল ইসলাম
শ্যামনগর থেকে।
সাতক্ষীরার উপকূলীয়ও জনপদ সুন্দরবন ভ্রমণে স্বাগতম জানিয়েছেন, উপকূলের স্বনামধন্য ভ্রমণ সেবায় নিয়োজিত সোহেল ট্রাভেল।
জানা যায়,বিশ্বের একক ম্যানগ্রোভ সুন্দরবন ভ্রমণের জন্য ঢাকা সহ দেশি বিদেশি পর্যটক বৃন্দের পদচারণায় অধিকাংশ সময় মুখরিত থাকে প্রধান কার্যালয় সংলগ্ন বুড়িগোয়ালিনী বাজার এলাকা। ভ্রমন পিপাসু পর্যটকদের নদীপথে ট্যুরিজম সেন্টারে ভ্রমণ করনের ক্ষেত্রে অনেকগুলো ট্রলার রয়েছে।
অনুসন্ধানে জানা যায়,ভ্রমণে নিয়োজিত অনেক ট্রেলার মালিকদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বেশি টাকা আদায়ের। এক্ষেত্রে সোহেল ট্রাভেলস নিয়ে এসেছে এক নতুন চমক।এর অধীনে রয়েছে চারটি স্বনামধন্য ট্রলার,সার্বক্ষণিক ভ্রমণ সেবায় নিয়োজিত।সুন্দরবন অভ্যন্তরে একমাত্র ট্যুরিজম সেন্টার কলাগাছিয়া স্টেশন অত্যন্ত বিনয়ের সাথে ট্রাভেলস ভ্রমণ পিপাসু পর্যটক বৃন্দের সার্বক্ষণিক সেবায় নিয়োজিত থাকে।নির্দিষ্ট ভাড়ায় ট্রলার নিয়ে সুন্দরবন ভ্রমণ করতে চাইলে,প্রত্যন্ত উপকূলীয় সুন্দরবন সংলগ্ন”সোহেল ট্রাভেলসের” বিকল্প নেই।দেশের যে কোন প্রান্ত হতে সাতক্ষীরা অথবা শ্যামনগর হয়ে বুড়িগোয়ালিনী প্রধান রেঞ্জ কার্যালয় থেকে অনুমতি, সংগ্রহপূর্বক সুন্দরবন ভ্রমণের নিয়ম নীতি বিদ্যমান রয়েছে। সোহেল ট্রাভেলস এর পরিচালক সোহেলের সঙ্গে কথা তিনি জানান, শুধুমাত্র পর্যটকদের ভ্রমণের নিমিত্তে আমি চারটি ট্রলার তৈরি করেছি। রক্ষণাবেক্ষণের জন্য কর্মচারীও রেখেছি। সর্বোপরি আমার প্রতিষ্ঠান সুন্দরবন ভ্রমণের নিয়োজিত।
Leave a Reply