
মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের দায়ে মোঃ আজাদ হোসেন (নাম) নামে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের মেরুং বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দীঘিনালা থানা পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মেরুং বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে ছোট মেরুং বাজার এলাকার মোঃ আজাদ হোসেনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দীঘিনালার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
মোবাইল কোর্ট মামলা নং-২৫/২৬, ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আজাদ হোসেন ছোট মেরুং বাজার এলাকার মোঃ ইকবাল হোসেনের ছেলে। আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে বিধি মোতাবেক কারাগারে পাঠানো হয়েছে।
দীঘিনালা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply