1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
WIPC-এর কেন্দ্রীয় সহ-সভাপতি রাঙ্গা বান্দারানায়েকের দ্রুত রোগমুক্তি কামনায় বিশ্বব্যাপী সাংবাদিক নেতৃবৃন্দ কুষ্টিয়া ছয় রাস্তার মোড় লালন টিভি ২৪ এর অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন বার্তা অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন আমতলীতে হাত বাঁধা অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলছিলো যুবকের মরদেহ। আফগানিস্তানে ওয়াল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব -এর ১১ সদস্যের বোর্ড কমিটি গঠন। কুষ্টিয়ার বিশিষ্ট সংগীতশিল্পী ও প্রশিক্ষক কোহিনুর খানম না ফেরার দেশে চলে গেছেন। দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যত বড় প্রভাবশালী ব্যক্তি দুর্নীতিবাজ হোন না কেন, সেই চেয়ার স্থায়ী নয় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা শরিফুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত নেছারাবাদে গ্রাম পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন।
সংবাদ শিরোনাম:

বোরহানউদ্দিনে বীর মুক্তিযোদ্ধা সলেমান মাতব্বর পরিবারের সদস্যদের অভিযোগ: জমি বিরোধের জেরে হয়রানি ও মামলা দেওয়ার পাঁয়তারা

  • আপডেটের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার ভিউ

রেশমা চৌধুরী, বোরহানউদ্দিন (ভোলা):
ভোলার বোরহানউদ্দিন উপজেলার আসাননগর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হয়রানি ও পরিকল্পিতভাবে মামলা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। পরিবারের সদস্য মুক্তা ও রিক্তা গণমাধ্যমের কাছে এ অভিযোগ করেছেন।
পরিবারের অভিযোগ, প্রায় সাত দিন আগে ফারুক নামের এক ব্যক্তির বিরুদ্ধে তাদের ছোট ভাইয়ের মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে ওই মোবাইল ফোন ফেরত চাইতে গেলে ফারুকের সঙ্গে তাদের ভাইয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফারুক নিজেই নিজের মাথায় আঘাত করে হাসপাতালে ভর্তি হয়ে তাদের পরিবারের সদস্যের বিরুদ্ধে মামলা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন মুক্তা ও রিক্তা।
তাদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে ফারুকের সঙ্গে তাদের পরিবারের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জেরে তাদের পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে ফেক আইডি ব্যবহার করে অপপ্রচার চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
পরিবারটির দাবি, ফেক আইডির মাধ্যমে চালানো কথিত অপপ্রচার নিয়ে কয়েকজন গণমাধ্যমকর্মী বিষয়টি তুলে ধরার পর ঘটনাটিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দেওয়ার উদ্দেশ্যে মাথায় আঘাতের ঘটনা ঘটানো হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে ফারুকের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি।
মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি বা উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়ানো না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com