1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বাফওয়া, আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব ও বিএএফ লেডিস ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত প্রধান শিরোনাম ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিকে মারধরের অভিযোগ, কারা হেফাজতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদে নারীকে কুপ্রস্তাব ও হুমকির অভিযোগ,থানায় অভিযোগ দায়ের পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূর্ব ইলিশার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিজেপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মৌলভীবাজারে ১৪৩ নং স্মারক গায়েব: সদর ভূমি অফিসের বিরুদ্ধে হয়রানির অভিযোগ লিভার ক্যান্সারে আক্রান্ত মোঃ জাহাঙ্গীর, চিকিৎসার জন্য সরকার ও দেশবাসীর সহযোগিতা কামনা পরিবারের . নেত্রকোনায় সাংবাদিক হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সাংবাদিক নেতৃবৃন্দের মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬: উপকূলীয় ও নদী এলাকায় কোস্ট গার্ডের যৌথ অভিযান সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
সংবাদ শিরোনাম:

সোনালী আঁশে কৃষকের হাসি: চুয়াডাঙ্গায় বাম্পার ফলন ও চড়া দামে উচ্ছ্বসিত পাটচাষিরা।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার ভিউ

মোঃ হারুনুর রশীদ চৌধুরী
স্টাফ রিপোটার,কুষ্টিয়া :

অনুকূল আবহাওয়া, সময়মতো পর্যাপ্ত বৃষ্টিপাত আর জলাশয়ে প্রয়োজনীয় পানির সুবাদে চুয়াডাঙ্গা জেলায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। পাটের আঁশ ছাড়ানো আর তা শুকানোর কাজে চরম ব্যস্ত সময় পার করছেন আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলার পাটচাষিরা। একই সঙ্গে বাজারে পাটের কাঙ্ক্ষিত দাম ও পাটখড়ির চড়া চাহিদার কারণে উৎপাদন খরচ উঠিয়ে মোটা অঙ্কের লাভের মুখ দেখছেন স্থানীয় কৃষকরা।
জেলার বিভিন্ন খাল-বিল, বাঁওড়, ডোবা ও পুকুরে সরেজমিনে গিয়ে দেখা যায় উৎসবমুখর দৃশ্য। পানির অভাবে বিগত বছরগুলোতে পাট জাগ দেওয়া নিয়ে কৃষককে চরম দুর্ভোগ পোহাতে হলেও, এবার চিত্র ভিন্ন। উপজেলার গাং ও জলাশয়গুলোতে পর্যাপ্ত পানি থাকায় অনায়াসেই পাট জাগ দিতে পেরেছেন তারা। রোদে ভেজা পুরুষদের সাথে কাাঁধে কাাঁধ মিলিয়ে নারীরাও যোগ দিয়েছেন সোনালী আঁশ সংগ্রহ, পরিষ্কার এবং বাঁশের আড়ায় রোদ দেওয়ার কাজে। সীমান্ত ইউনিয়নের পাটচাষি সাঈদ আলম জানান, আড়াই বিঘা জমিতে পাট রোপণ করেছিলেন তিনি। আবহাওয়া ভালো থাকায় গাছগুলোর বৃদ্ধি চমৎকার হয়েছে। তার প্রত্যাশা, প্রতি বিঘায় ৮ থেকে ১০ মণ করে পাট পাওয়া যাবে। তিনি আরও বলেন এবার পাটের ফলন তো ভালো হয়েছেই, পাটের পাশাপাশি পাটখড়িরও ব্যাপক চাহিদা। আটি প্রতি পাটখড়ি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতারা বিল থেকেই নিজ খরচে পাটখড়ি কিনে নিয়ে যাচ্ছেন, যা দিয়ে আমাদের উৎপাদন খরচের একটা বড় অংশ উঠে আসছে।” বর্তমান স্থানীয় বাজারে মানভেদে প্রতি মণ পাট ৩৫০০ টাকা থেকে ৩৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আর পাটের রং ও আঁশের গুণমান ভালো হলে দাম পাওয়া যাচ্ছে আরও বেশি। কৃষি বিভাগের তথ্যমতে, চুয়াডাঙ্গার মাটি পাট চাষের জন্য অত্যন্ত উপযোগী। জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানান, চলতি মৌসুমে শুধু জীবননগর উপজেলাতেই ১৬২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পরিমাণমতো বৃষ্টিপাতের কারণে পাট জাগ দিতে এবার কোনো বেগ পেতে হয়নি কৃষকদের। বাজারের বর্তমান ইতিবাচক পরিস্থিতি বজায় থাকলে কৃষকরা তাদের কায়িক শ্রমের ন্যায্য মূল্য পুরোপুরি পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গুণগত মান ধরে রেখে পাট বাজারজাত করতে পারলে চলতি মৌসুমে চুয়াডাঙ্গার গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com