1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
সুনামগঞ্জ সদর হাসপাতালে জটিল সিজারে সফলতা, আস্থা বাড়ছে ডাঃ লিপিকা দাসের প্রতি কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি বিল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পটিয়ায় রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পূর্ব পরিষদ গঠিত। কুমারখালীতে পদ্মায় বালুভর্তি গাড়ি উল্টে শিশু নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন দীঘিনালায় আকস্মিক বন্যা, পানিবন্দি প্রায় ৫০০ পরিবার খাগড়াছড়িতে হঠাৎ মেঘ বিস্ফোরণে সৃষ্ট বৃষ্টির কারণে বন্যা বেনাপোলে স্বজনদের অপেক্ষা কলকাতায় আগুনে মৃত্যু: মরদেহের জন্য গোপালগঞ্জে ৪৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২ দীঘিনালায় নিশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, যুবকের ৩ মাসের কারাদণ্ড
সংবাদ শিরোনাম:

নিম্নচাপে বিপর্যস্ত কুয়াকাটা,হোটেলবন্ধী পর্যটকরা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ২০৯ বার ভিউ

মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল কুয়াকাটা

য়াকাটায় পর্যটন মৌসুম জমে উঠলেও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে পড়েছে। এতে সৈকতে ভ্রমণ উপভোগ না করে হোটেল কক্ষেই বন্দী হয়ে পড়েছেন পর্যটকরা। এতে বিপাকে পড়েছেন পর্যটননির্ভর ব্যবসায়ীরাও।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে দেখা যায়, কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি থাকলেও সৈকতে নেই কোনো ভিড়। উত্তাল সমুদ্রের কারণে বন্ধ রয়েছে স্পিডবোট ও টুরিস্ট বোট চলাচল। এতে কর্মহীন হয়ে পড়েছেন বোট মালিক ও মাঝিরা।

টুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি কে এম বাচ্চু গণমাধ্যমকে বলেন, নিম্নচাপের কারণে বোট চলাচল পুরোপুরি বন্ধ রাখতে হচ্ছে। পর্যটকরা সাগরে নামতে পারছেন না। এতে মালিক ও মাঝিদের দৈনিক আয় একেবারে বন্ধ হয়ে গেছে।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সাধারণ সম্পাদক কে এম জহির খান জানান, প্রতি মৌসুমেই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এতে পর্যটন শিল্পের সব খাত হোটেল, রেস্টুরেন্ট থেকে শুরু করে বোট ব্যবসা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়।

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কুয়াকাটায় পর্যটকের চাপ বেড়েছিল। হোটেল-মোটেলগুলোতে শতভাগ বুকিং সম্পন্ন হলেও নিম্নচাপের খবর ছড়িয়ে পড়ায় অনেক বুকিং বাতিল হয়েছে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেন, পর্যটন মৌসুমে হঠাৎ নিম্নচাপের কারণে অনেকেই আসতে পারছেন না। যারা আসার কথা ছিল তারাও বুকিং বাতিল করছেন। এতে হোটেল-মোটেল ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কায় পড়েছেন।

কুয়াকাটা টুরিস্ট পুলিশের এক কর্মকর্তা জানান, সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাগরে নামতে দেওয়া হচ্ছে না। সবাইকে হোটেল-মোটেলে অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com