1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
নোটিশ :
নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান নেছারাবাদে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন গ্রামের মানুষের আস্থার নাম: পল্লী চিকিৎসক আবদুর রহমান ও লায়লা ফার্মেসি মেডিকেল কেয়ার। দিঘীনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ক্লাস, অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী নেতৃত্ব মানে ক্ষমতা নয়, মানুষের সেবা: জামাল উদ্দিন প্রতিবেদনে রেকর্ড হালনাগাদের পরামর্শ, অথচ হালনাগাদের ফাইলই আটকে রেখেছেন তহসিলদার! মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটিতে। কুষ্টিয়ায় আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু, ২৫০ শয্যা হাসপাতালেই রোগীর ভিড়।
সংবাদ শিরোনাম:

উত্তরায় মাইলস্টোন কলেজের পাশে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: ফায়ার সার্ভিসের অভিযান চলছে

  • আপডেটের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১২২ বার ভিউ

মোঃ বিজয় চৌধুরী

রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ দুপুর ১টা ১৮ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

জানা গেছে, বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই (F-7BGI) মডেলের প্রশিক্ষণ বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের ক্যান্টিন সংলগ্ন ছাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

আইএসপিআর সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় বিমানটিতে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী পাইলট ছিলেন। তাদের অবস্থান ও শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে এখন পর্যন্ত হতাহতের নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে তৎপর রয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, বিমান বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এই ধরণের ফ্লাইট প্রায়শই পরিচালিত হয়ে থাকে। তবে জনবহুল এলাকার কাছে এমন দুর্ঘটনা সকল মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com