1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ক্লোজ বোচাগঞ্জে ডিবি পরিচয়ে দুই যুবককে তুলে নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ তজুমদ্দিনে ১ কোটি ৩০ লাখ টাকার মাদ্রাসা ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ,ঢালাইয়ে ‘এনালক সেন্টারিং’ ও নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, তদন্তের দাবি আসন্ন স্থানীয় নির্বাচনে গুয়ারেখা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় জাহিদুর রহমান মিঠু মদনপুরের মানুষের পাশে জামাল উদ্দিন চকেট সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আলোচনায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী। ভোলায় বিজয় টিভির প্রতিনিধি সজীবের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলের ক্ষোভ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিতর্কিত ব্যক্তিদের প্রার্থী হওয়ার অভিযোগ। কুষ্টিয়া কোর্ট স্টেশনে নামতে গিয়ে প্ল্যাটফর্মের নিচে পড়ে আহত বৃদ্ধা: উন্নয়নকাজ শুরু হলেও প্রশ্ন মান ও ঢাকা রুটের আসন সংকট নিয়ে মেধায় উত্তীর্ণ, ভেরিফিকেশনে বাদ; দুই হাজার প্রার্থীর নিয়োগ অনিশ্চিত দীঘিনালায় বুদ্ধবিহারে সেনাবাহিনীর উদ্যোগে পাওয়ার টিলার প্রদান
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া কোর্ট স্টেশনে নামতে গিয়ে প্ল্যাটফর্মের নিচে পড়ে আহত বৃদ্ধা: উন্নয়নকাজ শুরু হলেও প্রশ্ন মান ও ঢাকা রুটের আসন সংকট নিয়ে

  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার ভিউ

মোঃ হারুনুর রশীদ চৌধুরী
স্টাফ রিপোর্টার,
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ

কুষ্টিয়া কোর্ট রেলস্টেশনে ট্রেন থেকে নামার সময় নিচু প্ল্যাটফর্মে পড়ে রাশেদা বেগম নামের এক বয়স্ক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল ২৭ সেপ্টেম্বর (রোববার) দুপুরে ফরিদপুর থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কুষ্টিয়া পৌঁছানোর পর নামতে গিয়ে প্ল্যাটফর্মে আছড়ে পড়েন তিনি। এতে তাঁর মাথায় মারাত্মক আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়। স্থানীয় ও ট্রেন যাত্রীদের অভিযোগ, ট্রেনের মেঝের সাথে স্টেশন প্ল্যাটফর্মের চরম উচ্চতার পার্থক্যের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। স্টেশনের প্ল্যাটফর্ম নিচু হওয়া এবং প্রয়োজনের তুলনায় দৈর্ঘ্য অনেক কম থাকায় প্রতিদিনই শত শত যাত্রীকে চরম ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠানামা করতে হচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, স্টেশনটির রেললাইন নির্মাণের সময় কিছুটা নিচু থাকলেও পরবর্তীতে লাইন পুনঃনির্মাণ ও সংস্কারের ফলে ট্র্যাকের উচ্চতা বৃদ্ধি পায়। কিন্তু সেই অনুপাতে প্ল্যাটফর্ম উঁচু করা হয়নি। উপরন্তু, প্ল্যাটফর্ম ছোট হওয়ায় একটি দীর্ঘ ট্রেন এসে থামলে অর্ধেক বগিই প্ল্যাটফর্মের বাইরে থেকে যায়। ফলে শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের লাফিয়ে বা ঝুলে ওঠানামা করা ছাড়া কোনো উপায় থাকে না, যা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। যাত্রীদের মতে, পিছনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও উঁচুকরণই এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হতে পারে।
এদিকে, চরম ভোগান্তির পর দেরিতে হলেও কুষ্টিয়া কোর্ট স্টেশন সংস্কারে হাত দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি ও সম্প্রসারণের উদ্দেশ্যে ইতিপূর্বে রেললাইনের জায়গায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান শুরু হয়েছে।
সংস্কার কাজ ত্বরান্বিত করতে স্থানীয় ব্যবসায়ীদের সহায়তাকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ যাত্রীরা। ট্রেন যাত্রী রাজিব আহমেদ বলেন, “স্টেশনের সংস্কার কাজ শুরু হতে দেখে ভালো লাগছে। সবচেয়ে প্রশংসনীয় বিষয় হলো, এখানকার দোকানদার ভাইয়েরা কোনো আপত্তি ছাড়াই উচ্ছেদের সাথে সাথে নিজ নিজ দোকান সরিয়ে নিচ্ছেন। তবে শুধু উচ্ছেদ করলেই হবে না, সংস্কার কাজটি যাতে অতি দ্রুত এবং অত্যন্ত মানসম্মতভাবে শেষ হয়, রেল কর্তৃপক্ষকে তা নিশ্চিত করতে হবে।”
স্টেশনের অধিকার আদায়ে দীর্ঘ আন্দোলনের কথা উল্লেখ করে ‘কুষ্টিয়া রেলযাত্রী অধিকার পরিষদ’-এর সদস্য আশরাফুল ইসলাম জানান, “রেলস্টেশনটির আধুনিকায়ন ও সংস্কারের দাবিতে আমরা গত দুই বছর ধরে আন্দোলন করে আসছি। আমাদের পথচলা সহজ ছিল না, নানা বাধা কাটিয়ে আজ সংস্কারকাজ শুরু হয়েছে। এলাকার দোকানদাররাও অত্যন্ত আন্তরিকতার সাথে স্থান ছেড়ে দিয়েছেন। এখন আমাদের দাবি, উন্নয়ন কাজ যেন টেকসই ও আন্তর্জাতিক মানের হয়। কাজটি যেন দ্রুত শেষ হয়, সেজন্য আমরা কুষ্টিয়াবাসীর সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছি।”
স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মতে, প্ল্যাটফর্ম নিচু থাকার ভোগান্তি নিরসনের পাশাপাশি কুষ্টিয়া কোর্ট স্টেশনের অবকাঠামোগত আরও বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে, কুষ্টিয়া থেকে ঢাকাগামী ট্রেনগুলোতে বরাদ্দকৃত আসনের সংখ্যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। ফলে যাত্রীদের টিকিট পেতে চরম দুর্ভোগ পোহাতে হয়।
ভুক্তভোগী যাত্রীরা প্ল্যাটফর্ম উঁচুকরণ ও সংস্কারকাজ দ্রুত শেষ করার পাশাপাশি ঢাকাগামী ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি এবং সার্বিক যাত্রীসেবার মানোন্নয়নে রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com