
জিসান রনি
তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন উত্তর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ মিথুন হাওলাদারকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সিলেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পোস্ট, ভিডিও এবং রাজনৈতিক কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও শেয়ার করার অভিযোগে মিথুন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Leave a Reply