1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার: বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু
সংবাদ শিরোনাম:

থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার:

  • আপডেটের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২ বার ভিউ

ইয়াসমিন বেগম, দিনাজপুর
দিনাজপুর কোতোয়ালী থানার ভেতরেই সিআইডির এক পুলিশ পরিদর্শককে থাপ্পড়, গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী কৃষকদলের নেতা মজিবর রহমান মজিবের বিরুদ্ধে। ঘটনার পরপরই তাকে আটক করে পুলিশ। পরে ওই পুলিশ পরিদর্শকের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার (৯ আগস্ট) রাতে কোতোয়ালী থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিআইডির পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে মজিবর রহমান মজিবসহ অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মজিবর রহমান মজিব দিনাজপুর জেলা কৃষকদলের সদস্যসচিব এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা। তিনি একটি ইজিবাইক গ্যারেজের মালিক এবং বালুয়াডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সদস্য বলেও জানা গেছে।
অন্যদিকে মামলার বাদী নওয়াবুর রহমান দিনাজপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–তে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ এবং মামলাটির আগের তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে রোববার রাতে কোতোয়ালী থানায় যান পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান। সে সময় তিনি সাদা পোশাকে ছিলেন।
প্রায় একই সময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে যান মজিবর রহমান। তবে তখন ওসি থানায় ছিলেন না।
এজাহারে বলা হয়েছে, ওসির কক্ষের সামনে মজিবর রহমান সাদা পোশাকে থাকা নওয়াবুর রহমানকে ওসির অবস্থান সম্পর্কে জানতে চান। জবাবে নওয়াবুর রহমান নিজেকে কোতোয়ালী থানার পুলিশ সদস্য না বলে সিআইডির পুলিশ পরিদর্শক হিসেবে পরিচয় দেন।
এরপর মজিবরের সঙ্গে থাকা এক ব্যক্তি নওয়াবুর রহমানকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে। নওয়াবুর রহমান এর প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এজাহারের বর্ণনা অনুযায়ী, মজিবর রহমানের সঙ্গে থাকা অজ্ঞাতনামা দুজনের উসকানিতে তিনি পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমানের ডান গালে সজোরে থাপ্পড় মারেন। একই সঙ্গে তাকে হুমকি দেওয়ারও অভিযোগ করা হয়েছে।
ঘটনার আকস্মিকতায় থানায় থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পরে মজিবর রহমানকে আটক করে থানার হেফাজতে রাখা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর নবী বলেন, থানায় মামলার তদন্তসংক্রান্ত কাজে আসা সিআইডির একজন পুলিশ পরিদর্শকের গায়ে হাত দেওয়ার অভিযোগে মজিবর রহমান মজিবকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
তিনি জানান, পরে ওই পুলিশ সদস্য বাদী হয়ে মামলা করেছেন। মামলায় মজিবর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
থানার ভেতরে দায়িত্ব পালনরত একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে এমন আচরণের অভিযোগে ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com