1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
নোটিশ :
নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার:
সংবাদ শিরোনাম:

রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে জোন কাপের শিরোপা বোয়ালখালীর

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩৩ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন, দীঘিনালা খাগড়াছড়ি

প্রায় ১০ হাজার দর্শকের করতালি, টানটান উত্তেজনা আর রুদ্ধশ্বাস লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে খাগড়াছড়ির দীঘিনালায় আয়োজিত ৩১তম জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর। জমজমাট ফাইনালে টাইব্রেকারে কবাখালী ইউনিয়ন একাদশকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বোয়ালখালী ইউনিয়ন একাদশ।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে উভয় দল ১-১ গোলে সমতায় থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বোয়ালখালীর খেলোয়াড়রা নিখুঁত শটে জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয়।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত এ টুর্নামেন্টে উপজেলার ছয়টি ইউনিয়নের দল অংশ নেয়। পুরো আসরজুড়ে মাঠে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল, আর গ্যালারিতে ছিল দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন বোয়ালখালী ইউনিয়ন একাদশ ট্রফির পাশাপাশি ৩০ হাজার টাকা এবং রানার্সআপ কবাখালী ইউনিয়ন একাদশ ২০ হাজার টাকা ও ট্রফি লাভ করে। এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন নেপোলিয়ন চাকমা এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন মো. হোসেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, খেলাধুলা তরুণদের মেধা ও নেতৃত্বের বিকাশ ঘটায়। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে সম্প্রীতি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। যুবসমাজকে ইতিবাচক পথে রাখতে দীঘিনালা জোন ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখবে।

ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান অতিথিরা। পুরো আয়োজন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন দর্শক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com