1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বোরহানউদ্দিনে বীর মুক্তিযোদ্ধা সলেমান মাতব্বর পরিবারের সদস্যদের অভিযোগ: জমি বিরোধের জেরে হয়রানি ও মামলা দেওয়ার পাঁয়তারা তিন শতাধিক পরিবারকে বিনামুল্য ঔষধ দিল দীঘিনালা জোন কুষ্টিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষক আমির হামজার বিরুদ্ধে ছাত্রীকে অশা’লীন ভাষা ও তুলে নিয়ে যাওয়ার হু’মকির অভিযোগ ডিবি পরিচয়ে তজুমদ্দিনের সাবেক ভাইস চেয়ারম্যানকে তুলে নেওয়ার অভিযোগ। বিধবার বাড়ি দখলের অভিযোগ কাচিয়ায় নারী নেতৃত্বে হামলার অভিযোগ, সড়ক অবরোধে দুর্ভোগে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন। চর নাজিমুদ্দিন ৮ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ মামুন হোসেন পঞ্চগড়ে নারী সমাবেশে সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সচেতনতার আহ্বান তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুর গ্রেপ্তার। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিজারের সময় এক নবজাতকের হাত ভাঙার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
সংবাদ শিরোনাম:

রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে জোন কাপের শিরোপা বোয়ালখালীর

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫৩ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন, দীঘিনালা খাগড়াছড়ি

প্রায় ১০ হাজার দর্শকের করতালি, টানটান উত্তেজনা আর রুদ্ধশ্বাস লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে খাগড়াছড়ির দীঘিনালায় আয়োজিত ৩১তম জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর। জমজমাট ফাইনালে টাইব্রেকারে কবাখালী ইউনিয়ন একাদশকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বোয়ালখালী ইউনিয়ন একাদশ।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে দীঘিনালা উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে উভয় দল ১-১ গোলে সমতায় থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে বোয়ালখালীর খেলোয়াড়রা নিখুঁত শটে জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয়।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত এ টুর্নামেন্টে উপজেলার ছয়টি ইউনিয়নের দল অংশ নেয়। পুরো আসরজুড়ে মাঠে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল, আর গ্যালারিতে ছিল দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন বোয়ালখালী ইউনিয়ন একাদশ ট্রফির পাশাপাশি ৩০ হাজার টাকা এবং রানার্সআপ কবাখালী ইউনিয়ন একাদশ ২০ হাজার টাকা ও ট্রফি লাভ করে। এছাড়া টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন নেপোলিয়ন চাকমা এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন মো. হোসেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, খেলাধুলা তরুণদের মেধা ও নেতৃত্বের বিকাশ ঘটায়। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে সম্প্রীতি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। যুবসমাজকে ইতিবাচক পথে রাখতে দীঘিনালা জোন ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখবে।

ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান অতিথিরা। পুরো আয়োজন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন দর্শক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com