1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
একজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেই কি দুর্নীতির বিচার হয়ে যায়? নাকি আসল প্রশ্নটা হলো—এই অনিয়মের পেছনে আর কারা আছে? পিরোজপুরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবা সহ ২ লাখ টাকা উদ্ধার : আটক ১ ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বোরহানউদ্দিনে বীর মুক্তিযোদ্ধা সলেমান মাতব্বর পরিবারের সদস্যদের অভিযোগ: জমি বিরোধের জেরে হয়রানি ও মামলা দেওয়ার পাঁয়তারা তিন শতাধিক পরিবারকে বিনামুল্য ঔষধ দিল দীঘিনালা জোন কুষ্টিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষক আমির হামজার বিরুদ্ধে ছাত্রীকে অশা’লীন ভাষা ও তুলে নিয়ে যাওয়ার হু’মকির অভিযোগ ডিবি পরিচয়ে তজুমদ্দিনের সাবেক ভাইস চেয়ারম্যানকে তুলে নেওয়ার অভিযোগ। বিধবার বাড়ি দখলের অভিযোগ কাচিয়ায় নারী নেতৃত্বে হামলার অভিযোগ, সড়ক অবরোধে দুর্ভোগে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন। চর নাজিমুদ্দিন ৮ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ মামুন হোসেন পঞ্চগড়ে নারী সমাবেশে সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সচেতনতার আহ্বান
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ার খোকসায় ধোকড়াকোল কোলে নৌকা বাইচের উদ্বোধন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার খোকসা উপজেলার ধোকড়াকোল কুটিপাড়া, গোসাইডাঙ্গী ও আমলাবাড়ি কোলে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পদ্মা নদীর তীরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন।
নদীর কুল ঘেঁষে হাজারো মানুষের সমাগমে নৌকার পাল্লা জমে ওঠে উৎসবে। দর্শকরা উল্লাসধ্বনিতে মুখরিত করে তোলেন চারপাশ।
নৌকা বাইচ ও মেলা কমিটির সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী। তিনি কবুতর উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান, খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, কুমারখালী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ সাদী বলেন,“আমরা ছোটবেলা থেকেই এই নৌকা বাইচ দেখে আসছি। আজও একইভাবে নদীর কুলে হাজার হাজার দর্শকের ভিড় জমিয়েছে। এই খেলাই আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত নিদর্শন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, নৌকা বাইচ শুধু বিনোদন নয়,বরং গ্রামীণ সমাজে ঐক্য ও সম্প্রীতি ছড়িয়ে দেয়। স্থানীয়রা আশা প্রকাশ করেন,আগামী প্রজন্মও যেন এই ঐতিহ্যবাহী খেলাগুলো সম্পর্কে জানার ও অংশগ্রহণের সুযোগ পায়।
আয়োজকদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার থেকে মূল প্রতিযোগিতা শুরু হবে এবং আগামী ২৮ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com