1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে বিশ্বশিক্ষক দিবস পালন। লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বোচাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ। মৌলভীবাজারে ডিসির আদেশ তহসিলদারের টেবিলে বন্দী! ৯৯ বছরের লিজকৃত জমিতে পাকা ভবন, ফাইল আটকে রাখার অভিযোগ পটিয়ার আজিমপুরে অলৌকিক কালা চৌধুরীর দীঘি: নিয়ত করে গোসল করলে রোগ মুক্তির লোকবিশ্বাস। তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস দীঘিনালায় ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ ব্রেকিং নিউজ। ভোলায় গ্যাসের দাম বাড়ার নেপথ্যে কি অতিরিক্ত পরিবহন ব্যয় ও অনিয়ম? বোচাগঞ্জে নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন। তাঞ্জানিয়ার IPU সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহম
সংবাদ শিরোনাম:

পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসছেন আজ

  • আপডেটের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২০৯ বার ভিউ

দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ

খুলনা জেলা প্রতিনিধি

মোঃ শাহিন হাওলাদার
তিন দিনের সফরে পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা আসছেন আজ। শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। এ সময় তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম ও পূর্ব) ড. মো. নজরুল ইসলাম।
সফরের প্রথম দিনেই ঢাকায় পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে একটি রিসিপশনের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও নাগরিক সমাজের কয়েকজন সদস্যের সঙ্গে আলাদা বৈঠক করবেন ইসহাক দার।

পরদিন রোববার (২৪ আগস্ট) সকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইসহাক দার এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আলোচনায় দু’দেশের মধ্যে ৬-৭টি চুক্তি ও সমঝোতা সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বৈঠক শেষে বিশেষ ভোজের আয়োজন করেছে বাংলাদেশ।

সফরকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করার কথা রয়েছে তার। সফর শেষে রোববার (২৪ আগস্ট) রাতেই বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন ইসহাক দার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com