1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নোটিশ :
গুয়ারেখায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সরকারি সহায়তা : বিতরণ- টিন, চাল, কম্বল ও নগদ অর্থ কুষ্টিয়ায় দৌলতপুরে তারাগুনিয়া পোস্ট অফিসের চার কোটি টাকা আত্মসাৎ: দিশেহারা দুই শতাধিক গ্রাহক, পিয়ন আটক । কেশবপুরে ৩ হাজার ২৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা ও মসুরের বীজ-সার বিতরণ উদ্বোধন কাহারোলে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে বোচাগঞ্জের জংলিপীর বাজারে আটক ৪ এবং উত্তেজিত জনতার আগুনে পুড়ল প্রাইভেটকার। কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা ও লালপুর সংলগ্ন পদ্মা নদীতে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে রাজবাড়ীর দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীতে ভিন্ন এক অভিজ্ঞতা কালেকশনের উদ্দেশ্যে দুই কিশোরের প্রবেশ ঘিরে নানা আলোচনা সমালোচনা ব্রেকিং নিউজ। তজুমদ্দিনে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ত্রাসের অভিযোগ, জিম্মিদশায় ১৫ হাজার মানুষ! নেছারাবাদের গুয়ারেখার প্রাণকেন্দ্র রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,,,,,, WIPC-এর কেন্দ্রীয় সহ-সভাপতি রাঙ্গা বান্দারানায়েকের দ্রুত রোগমুক্তি কামনায় বিশ্বব্যাপী সাংবাদিক নেতৃবৃন্দ কুষ্টিয়া ছয় রাস্তার মোড় লালন টিভি ২৪ এর অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন বার্তা অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন
সংবাদ শিরোনাম:

গুয়ারেখায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সরকারি সহায়তা : বিতরণ- টিন, চাল, কম্বল ও নগদ অর্থ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ০ বার ভিউ

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা-রুদ্রপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের হাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ঢেউটিন, চাল, কম্বল ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নেছারাবাদ উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এমপির পক্ষ থেকে এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ।

বিতরণ করা সহায়তার মধ্যে রয়েছে মোট ৪৪ বান ঢেউটিন, ১ লাখ ৩২ হাজার টাকা এবং ৬৩০ কেজি চাল। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান ঢেউটিন, ৬ হাজার টাকা, ৩০ কেজি করে চাল ও ১টি করে কম্বল দেওয়া হয়েছে। এ ছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি মন্দিরের জন্য দুই বান ঢেউটিন, ৬ হাজার টাকা ও কম্বল সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত সোমবার রাতে বাটনাতলা-রুদ্রপুর বাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর পুড়ে যায়। এতে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়। আগুনে অনেক পরিবার তাদের ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘরের মালামাল হারিয়ে চরম দুর্ভোগে পড়ে।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক দুর্ভোগ লাঘব ও পুনর্বাসনের লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য পুনরায় চালু করতে আরও সহযোগিতার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com