1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নোটিশ :
গুয়ারেখায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সরকারি সহায়তা : বিতরণ- টিন, চাল, কম্বল ও নগদ অর্থ কুষ্টিয়ায় দৌলতপুরে তারাগুনিয়া পোস্ট অফিসের চার কোটি টাকা আত্মসাৎ: দিশেহারা দুই শতাধিক গ্রাহক, পিয়ন আটক । কেশবপুরে ৩ হাজার ২৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা ও মসুরের বীজ-সার বিতরণ উদ্বোধন কাহারোলে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে বোচাগঞ্জের জংলিপীর বাজারে আটক ৪ এবং উত্তেজিত জনতার আগুনে পুড়ল প্রাইভেটকার। কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা ও লালপুর সংলগ্ন পদ্মা নদীতে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে রাজবাড়ীর দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীতে ভিন্ন এক অভিজ্ঞতা কালেকশনের উদ্দেশ্যে দুই কিশোরের প্রবেশ ঘিরে নানা আলোচনা সমালোচনা ব্রেকিং নিউজ। তজুমদ্দিনে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ত্রাসের অভিযোগ, জিম্মিদশায় ১৫ হাজার মানুষ! নেছারাবাদের গুয়ারেখার প্রাণকেন্দ্র রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,,,,,, WIPC-এর কেন্দ্রীয় সহ-সভাপতি রাঙ্গা বান্দারানায়েকের দ্রুত রোগমুক্তি কামনায় বিশ্বব্যাপী সাংবাদিক নেতৃবৃন্দ কুষ্টিয়া ছয় রাস্তার মোড় লালন টিভি ২৪ এর অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন বার্তা অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন
সংবাদ শিরোনাম:

কেশবপুরে ৩ হাজার ২৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা ও মসুরের বীজ-সার বিতরণ উদ্বোধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার ভিউ

কেশবপুর (যশোর)প্রতিনিধি

রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় যশোরের কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কেশবপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন।
এ কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ২০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষার বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার প্রদান করা হচ্ছে। এছাড়া ৩০ জন কৃষকের মাঝে মসুরের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে মোট ৩ হাজার ২৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সরকারি এ প্রণোদনার আওতায় আসছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, কেশবপুর পৌর জামায়াতের আমীর প্রভাষক জাকির হোসেন এবং এনসিপির আহ্বায়ক সম্রাট হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত করে কৃষকদের অধিক ফলন অর্জনে সচেষ্ট হতে হবে। তিনি কৃষকদের সরকারি সহায়তা কাজে লাগিয়ে পতিত জমিসহ আবাদযোগ্য জমিতে সরিষা ও মসুরের চাষ বাড়ানোর আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন বিশ্বাস বলেন, কৃষক দেশের অর্থনীতির ভিত্তি। কৃষকদের পাশে দাঁড়াতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে সরকারি প্রণোদনা যথাযথভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলার ৩ হাজার ২০০ জন কৃষককে সরিষা চাষের জন্য ১ কেজি করে বীজ ও রাসায়নিক সার এবং ৩০ জন কৃষককে মসুর চাষের জন্য বীজ ও সার দেওয়া হচ্ছে। তিনি কৃষকদের আধুনিক ও বিজ্ঞানসম্মত চাষাবাদ পদ্ধতি অনুসরণ, সঠিক সময়ে বীজ বপন এবং কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী সার ব্যবহারের আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com