1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমতলীতে চাঁদা না পেয়ে তুলে নিয়ে নির্যাতন,ছাত্রলীগ সাজিয়ে পুলিশে সোপর্দ। পটুয়াখালীতে আওয়ামী লীগের সভাপতির বাসভবনে আগুন, ও শ্রমিক লীগ নেতার বাড়িতে ভাঙচুর। কুষ্টিয়া ২৫০ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নবজাতক শিশু চুরি করার সময় হাতে নাতে আটক এক নারী মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত,অসহায় মানুষের আস্থার প্রতীক আমতলী সদর ইউনিয়ন পরিষদ প্রশাসকের বিরুদ্ধে ৮ সদস্যে অনাস্থা, ডিসির কাছে অভিযোগ। ঘানার বিশিষ্ট সাংবাদিক ম্যাক্সওয়েল কুডেকোর WIPC-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত বিদেশযাত্রার স্বপ্ন ভেঙে জন্ম নিল সম্ভাবনার সবুজ বাগান, পেঁপে চাষে স্বাবলম্বী বোচাগঞ্জের রাব্বি গুয়ারেখায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সরকারি সহায়তা : বিতরণ- টিন, চাল, কম্বল ও নগদ অর্থ কুষ্টিয়ায় দৌলতপুরে তারাগুনিয়া পোস্ট অফিসের চার কোটি টাকা আত্মসাৎ: দিশেহারা দুই শতাধিক গ্রাহক, পিয়ন আটক । কেশবপুরে ৩ হাজার ২৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা ও মসুরের বীজ-সার বিতরণ উদ্বোধন
সংবাদ শিরোনাম:

আমতলীতে চাঁদা না পেয়ে তুলে নিয়ে নির্যাতন,ছাত্রলীগ সাজিয়ে পুলিশে সোপর্দ।

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১১ বার ভিউ

অনিকুল ইসলাম উজ্জ্বল

বরগুনার আমতলীতে পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় হুমায়ুন কবির ও তাঁর চাচাতো ভাই রাকিব মিয়াকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও ইউপি সদস্য মো. বাতেন দেওয়ানের বিরুদ্ধে। নির্যাতনের পর তাঁদের ছাত্রলীগের কর্মী সাজিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।বৃহস্পতিবার রাতে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পূর্ব সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।হুমায়ুন কবিরের বড় ভাই মো. মঞ্জু মিয়ার অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের পর বাতেন দেওয়ান তাঁর ভাইয়ের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। হুমায়ুন চট্টগ্রামের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর বাতেন দেওয়ান ও তাঁর সহযোগীরা তাঁর ৮০ বছর বয়সী বাবা সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী প্যাদাকে মারধর করেন। এতে তিনি আমতলী ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে সাত দিন চিকিৎসাধীন ছিলেন।
মঞ্জু মিয়া জানান, হুমায়ুন গত ১০ নভেম্বর ছুটিতে বাড়িতে আসেন। বৃহস্পতিবার রাতে বাতেন দেওয়ান ও তাঁর সহযোগীরা বউবাজার থেকে হুমায়ুন ও রাকিবকে তুলে নিয়ে মারধর করেন। এ সময় তাঁদের শেখ হাসিনা ও উপজেলা ছাত্রলীগের নেতাদের গালাগাল দিতে বাধ্য করা হয়। পরে ছাত্রলীগের কর্মী পরিচয়ে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুই ব্যক্তিকে মারধর এবং গালাগাল দিতে বাধ্য করার দৃশ্য দেখা যায়। গালাগাল দিতে অস্বীকৃতি জানালে তাঁদের লাঠি দিয়ে পেটানো হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, অপরাধের অভিযোগ থাকলে পুলিশকে জানানো যেত। কিন্তু কাউকে তুলে নিয়ে নির্যাতন করার অধিকার কারও নেই। তাঁরা বাতেন দেওয়ানের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করেন।মঞ্জু মিয়া বলেন, পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাতেন দেওয়ান ও তাঁর সহযোগীরা আমার বৃদ্ধ বাবাকে মারধর করেছিলেন। এবার আমার ভাই ও চাচাতো ভাইকে তুলে নিয়ে ছাত্রলীগ সাজিয়ে নির্যাতন করে পুলিশে দিয়েছেন। আমি তাঁদের শাস্তি দাবি করছি।
অভিযোগের বিষয়ে বাতেন দেওয়ানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।উপজেলার গাজীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল বলেন, বাতেন দেওয়ান ও তাঁর লোকজন হুমায়ুন কবির ও রাকিব মিয়াকে ছাত্রলীগ পরিচয়ে ফাঁড়িতে হস্তান্তর করেছেন।
বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন হাসান শাহীন বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিলে তা অন্যায়। দলের কেউ এমন কাজ করলে খোঁজ নিয়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, গাজীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা দুজনকে থানায় হস্তান্তর করেছেন। তাঁদের বিস্ফোরক আইনের মামলায় শুক্রবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন বলেন, আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com