1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নোটিশ :
গুয়ারেখায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সরকারি সহায়তা : বিতরণ- টিন, চাল, কম্বল ও নগদ অর্থ কুষ্টিয়ায় দৌলতপুরে তারাগুনিয়া পোস্ট অফিসের চার কোটি টাকা আত্মসাৎ: দিশেহারা দুই শতাধিক গ্রাহক, পিয়ন আটক । কেশবপুরে ৩ হাজার ২৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা ও মসুরের বীজ-সার বিতরণ উদ্বোধন কাহারোলে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে বোচাগঞ্জের জংলিপীর বাজারে আটক ৪ এবং উত্তেজিত জনতার আগুনে পুড়ল প্রাইভেটকার। কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা ও লালপুর সংলগ্ন পদ্মা নদীতে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে রাজবাড়ীর দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীতে ভিন্ন এক অভিজ্ঞতা কালেকশনের উদ্দেশ্যে দুই কিশোরের প্রবেশ ঘিরে নানা আলোচনা সমালোচনা ব্রেকিং নিউজ। তজুমদ্দিনে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ত্রাসের অভিযোগ, জিম্মিদশায় ১৫ হাজার মানুষ! নেছারাবাদের গুয়ারেখার প্রাণকেন্দ্র রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,,,,,, WIPC-এর কেন্দ্রীয় সহ-সভাপতি রাঙ্গা বান্দারানায়েকের দ্রুত রোগমুক্তি কামনায় বিশ্বব্যাপী সাংবাদিক নেতৃবৃন্দ কুষ্টিয়া ছয় রাস্তার মোড় লালন টিভি ২৪ এর অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন বার্তা অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় দৌলতপুরে তারাগুনিয়া পোস্ট অফিসের চার কোটি টাকা আত্মসাৎ: দিশেহারা দুই শতাধিক গ্রাহক, পিয়ন আটক ।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫ বার ভিউ

​মোঃ হারুন চৌধুরী, স্টাফ রিপোর্টার,কুষ্টিয়া।

জীবনের শেষ সম্বল, অসুখ-বিসুখের খরচ, মেয়ের বিয়ে কিংবা বৃদ্ধ বয়সের শান্তি—ভবিষ্যতের নানা স্বপ্ন ও আশায় তিল তিল করে জমানো কষ্টার্জিত অর্থ নিরাপদে রাখার জন্য জমা রাখা হয়েছিল দৌলতপুরের তারাগুনিয়া পোস্ট অফিসে। কিন্তু সেই আমানতের টাকা ফেরত না পেয়ে এখন দিশেহারা কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়া পোস্ট অফিসের ২০০ থেকে ২৫০ জন সাধারণ গ্রাহক। ভুক্তভোগীদের অভিযোগ, তাঁদের প্রায় চার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত পিয়ন আকরাম হোসেন ও তাঁর স্ত্রীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকরা।

​পোস্ট অফিসে টাকা জমা দিয়ে সর্বস্বান্ত হওয়া এসব মানুষের চোখে এখন শুধুই জল আর অনিশ্চয়তা। স্বামী-সন্তানহীন ভুক্তভোগী গ্রাহক মেহেরুন আক্ষেপ করে জানান, “আমার স্বামী-সন্তান কেউ নেই। বাবার বাড়িতে পাওয়া জমি বিক্রি করে দুই লাখ টাকা গুছিয়েছিলাম। সেই টাকা আমি রেখে দিয়েছিলাম পোস্ট অফিসে। এখন আর আমার টাকা আমাকে ফেরত দিচ্ছে না।” ​আরেক ভুক্তভোগী রাজ্জাক ক্ষোভ প্রকাশ করে বলেন, “টাকা গুনে গুনে পোস্টমাস্টারকে দিয়েছি। পোস্টমাস্টার সেই টাকা আকরামকে দিয়েছে। সেই টাকা ওরা আত্মসাৎ করেছে। আমরা অনেক আগেই টাকা ফেরত চেয়েছি, কিন্তু বই আসবে বলে আমাদেরকে দেড় বছর ধরে ঘোরাচ্ছে।” ​মল্লিকা রানী কর্মকার নামের আরেক ভুক্তভোগী জানান, “পোস্টমাস্টারকে টাকা দিতে গিয়েছিলাম। কিন্তু সে টাকা নেয়নি। আমাকে বললো—টাকাগুলো আকরামকে দিতে। আমি আকরামকে টাকা দিয়েছিলাম। কিন্তু আকরাম আমাকে আমার বই দেয়নি। এখন সে পালিয়েছে।”

​এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহকদের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এতে তারাগুনিয়া পোস্ট অফিসের পোস্টমাস্টার আজওয়াল হোসেন ও পিয়ন আকরাম হোসেনসহ মোট পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় পিয়নের স্ত্রীও অন্তর্ভুক্ত রয়েছেন। ​গত সোমবার আমানতের এই কষ্টার্জিত টাকা ফেরতের দাবিতে দৌলতপুর থানা চত্বরে জড়ো হয়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ প্রকাশ করেন শত শত ভুক্তভোগী গ্রাহক।

​এদিকে গ্রাহকদের হাতে আটক পিয়ন আকরাম হোসেনের দাবি, পোস্টমাস্টারসহ তিনজনে মিলে আত্মসাৎ করা এই বিপুল পরিমাণ টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, “অভিযোগের পরিপ্রেক্ষিতে আকরাম হোসেন ও তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। অভিযুক্তরা অনেক গ্রাহকের প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

​সরকারি প্রতিষ্ঠানে সঞ্চিত আমানত এভাবে জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে সাধারণ মানুষের আস্থার জায়গায় কীভাবে এমন ধস নামল, তা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল। ভুক্তভোগী গ্রাহকরা এখন দ্রুত সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে প্রকৃত দায়ীদের কঠোর শাস্তি এবং তাঁদের কষ্টার্জিত আমানত ফেরত পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com