1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে বিশ্বশিক্ষক দিবস পালন। লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বোচাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ। মৌলভীবাজারে ডিসির আদেশ তহসিলদারের টেবিলে বন্দী! ৯৯ বছরের লিজকৃত জমিতে পাকা ভবন, ফাইল আটকে রাখার অভিযোগ পটিয়ার আজিমপুরে অলৌকিক কালা চৌধুরীর দীঘি: নিয়ত করে গোসল করলে রোগ মুক্তির লোকবিশ্বাস। তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস দীঘিনালায় ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ ব্রেকিং নিউজ। ভোলায় গ্যাসের দাম বাড়ার নেপথ্যে কি অতিরিক্ত পরিবহন ব্যয় ও অনিয়ম? বোচাগঞ্জে নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন। তাঞ্জানিয়ার IPU সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহম
সংবাদ শিরোনাম:

প্রেমের টানে চীন থেকে বিরলে তরুণ, চলছে বিয়ের প্রস্তুতি

  • আপডেটের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২০৪ বার ভিউ

মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

জাতি, কুল বা সীমানা—কোনো কিছুই থামাতে পারেনি ভালোবাসাকে। চীনের ইয়ং সং সং (২৬) ছুটে এসেছেন বাংলাদেশে, দিনাজপুরের বিরল উপজেলার কাজিপাড়া শিমুলতলা গ্রামে, তার প্রেয়সী সুরভী আক্তারের কাছে। এখন চলছে বিয়ের প্রস্তুতি, গ্রামে ভিড় করছেন উৎসুক জনতা।

দিনাজপুরের বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া শিমুলতলা গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। চীনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা, পেশায় নির্মাণ প্রকৌশলী ইয়ং সং সং (২৬) এসেছেন বাংলাদেশি তরুণী সুরভী আক্তারের (১৯) সঙ্গে বিয়ে করার জন্য।

প্রায় এক বছর আগে ‘হ্যালো ট্যাক’ অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে প্রেমে, আর সেই প্রেমের টানেই ৪ আগস্ট চীন থেকে বাংলাদেশে আসেন ইয়ং সং সং। ১০ আগস্ট সন্ধ্যায় পৌঁছান সুরভীর বাড়িতে।

সুরভী আক্তার স্থানীয় অটোচালক নুর হোসেন বাবু ও গৃহিণী সাথী আক্তারের মেয়ে। দুই বোনের মধ্যে তিনি ছোট।

গ্রামে এই খবর ছড়িয়ে পড়তেই শত শত মানুষ ভিড় করছেন বিদেশি এই যুবককে দেখতে। স্থানীয়রা জানান, বর্তমানে তার পরিচয় ও কাগজপত্র যাচাই চলছে। সব কিছু ঠিক থাকলে শিগগিরই অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এই ভালোবাসার বিয়ে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com