1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে বিশ্বশিক্ষক দিবস পালন। লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বোচাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ। মৌলভীবাজারে ডিসির আদেশ তহসিলদারের টেবিলে বন্দী! ৯৯ বছরের লিজকৃত জমিতে পাকা ভবন, ফাইল আটকে রাখার অভিযোগ পটিয়ার আজিমপুরে অলৌকিক কালা চৌধুরীর দীঘি: নিয়ত করে গোসল করলে রোগ মুক্তির লোকবিশ্বাস। তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস দীঘিনালায় ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ ব্রেকিং নিউজ। ভোলায় গ্যাসের দাম বাড়ার নেপথ্যে কি অতিরিক্ত পরিবহন ব্যয় ও অনিয়ম? বোচাগঞ্জে নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন। তাঞ্জানিয়ার IPU সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহম
সংবাদ শিরোনাম:

কলকাতা বইমেলা শেষ, ২৫ কোটি রুপির বই বিক্রি

  • আপডেটের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৮ বার ভিউ

নিজস্ব প্রতিনিধি:
ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক বইমেলার ৪৮তম আসর শেষ হচ্ছে আজ রবিবার রাতে। আয়োজক সংস্থা বুক সেলার্স ও পাবলিশার্স গিল্ড জানিয়েছে, এবারের বইমেলায় ২৫ কোটি ২০ লাখ রুপির বই বিক্রি হয়েছে।

গত ২৮ জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলার উদ্বোধন করেন। এবারের বইমেলার থিম কান্ট্রি ছিল জার্মানি। শেষ দিনের আয়োজনে সেরা বিদেশি প্যাভিলিয়নের পুরস্কার পেয়েছে জার্মান প্যাভিলিয়ন, আর দেশীয় প্রকাশকদের মধ্যে সেরা প্যাভিলিয়নের স্বীকৃতি পেয়েছে আজকাল পাবলিশার্স।

এবারের মেলায় বাংলাদেশ অংশ নেয়নি, যা বাংলাভাষী বইপ্রেমীদের জন্য হতাশার কারণ হয়েছে। তবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনাসহ ভারতের বিভিন্ন রাজ্যের প্রকাশকেরা অংশ নিয়েছেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় ২৭ লাখের বেশি দর্শনার্থী এসেছে, যা গতবারের সমান। তবে বই বিক্রির পরিমাণ বেড়েছে; গত বছর ২৩ কোটি রুপি বই বিক্রি হলেও এবার তা ছাড়িয়েছে ২৫ কোটি রুপি।

কলকাতা বইমেলা শুরু হয় ১৯৭৬ সালে। বর্তমানে এটি সল্টলেকের সেন্ট্রাল পার্কে নিজস্ব স্থায়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, আগামী বছর আরও বৃহৎ পরিসরে বইমেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com