1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
নোটিশ :
ট্রেন দুর্ঘটনায় মোঃআশিক (২৭)নামে এক ছেলে নিহত । মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেলেন ডা. শামীম যাত্রাবাড়ীতে চরফ্যাশনের যুবলীগ নেতা তোফায়েল আহম্মেদ গ্রেপ্তার কুষ্টিয়ায় জিকে খাল খনন প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী, সেচ সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ। ব্রেকিং নিউজ কুমিল্লার সুয়াগাজী বন বিভাগের চেকপোস্টে ঘুষ বাণিজ্যের! কাঠের গাড়িপ্রতি ২,৬০০ টাকা থেকে লাখ লাখ টাকা আদায় , নেপথ্যে কারা? বনদস্যু দমনে কোস্ট গার্ডের অভিযানে ৪৩ জন আটক, আত্মসমর্পণ ৬৪ জন। দুবলার চরে রাস পূর্ণিমা উৎসব ঘিরে জোরদার নিরাপত্তা প্রস্তুত ডুবুরি দল। বোচাগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি গঠন, আমির মাহাবুব আলম ও সেক্রেটারি মোমিনুল ইসলাম। কুষ্টিয়া কুমারখালীর মিরপুর মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে একতরফা সিদ্ধান্তের অভিযোগ কুষ্টিয়ায় জামায়াত কাউন্সিলর পদপ্রার্থী শাজাহান আলীর বাড়ি ও অফিসে হামলা-ভাঙচুর,আহত ৮ আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ।
সংবাদ শিরোনাম:

দীঘিনালার মাইনী নদীতে ডুবে ৯ বছরের শিশুর মৃত্যু

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২৯৩ বার ভিউ

মো. নাছির উদ্দীন
দীঘিনালা, খাগড়াছড়ি

খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীতে ডুবে মোহাম্মদ সায়েম (৯) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে দীঘিনালা আল কুরআন একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং কবাখালি দক্ষিণ মিলনপুর এলাকার বাসিন্দা মোঃ খুরশেদ আলম ও কুলসুম বিবির একমাত্র পুত্র।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে, প্রতিদিনের মতো সায়েম সেদিনও মাদ্রাসা ছুটির পর মাইনি নদীর পাড় ধরে হাঁটছিল। হঠাৎ তার জুতা খুলে পানিতে পড়ে গেলে, সেটি তুলতে গিয়ে সে নদীতে তলিয়ে যায়।

ঘটনার পরপরই এলাকাবাসী ও দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযানে নামে। দীঘিনালা ফায়ার স্টেশনের লিডার পংকজ কুমার জানান, “বিকেলেই মাইনী ব্রিজের নিচে শিশু পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং আধা ঘণ্টার চেষ্টায় শিশুটিকে উদ্ধার করি। তবে, তাকে আর জীবিত পাওয়া যায়নি।”

৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু নলেজ চাকমা (জ্ঞান) জানান, “নিখোঁজের সংবাদ পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাই। কিছুক্ষণের মধ্যেই সায়েমের নিথর দেহ উদ্ধার করা হয়। এমন করুণ মৃত্যু আমাদের সকলকে ব্যথিত করেছে। আমি তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।” সায়েমের এই মর্মান্তিক মৃত্যুর খবরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
শোকাহত পরিবার কে সমবেদনা জানাতে মাদ্রাসার অধ্যাক্ষ ও দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম জামালুল হাসান নিহত সায়েম এর বাড়িতে যান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com