1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
নোটিশ :
যাত্রাবাড়ীতে চরফ্যাশনের যুবলীগ নেতা তোফায়েল আহম্মেদ গ্রেপ্তার কুষ্টিয়ায় জিকে খাল খনন প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী, সেচ সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ। ব্রেকিং নিউজ কুমিল্লার সুয়াগাজী বন বিভাগের চেকপোস্টে ঘুষ বাণিজ্যের! কাঠের গাড়িপ্রতি ২,৬০০ টাকা থেকে লাখ লাখ টাকা আদায় , নেপথ্যে কারা? বনদস্যু দমনে কোস্ট গার্ডের অভিযানে ৪৩ জন আটক, আত্মসমর্পণ ৬৪ জন। দুবলার চরে রাস পূর্ণিমা উৎসব ঘিরে জোরদার নিরাপত্তা প্রস্তুত ডুবুরি দল। বোচাগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি গঠন, আমির মাহাবুব আলম ও সেক্রেটারি মোমিনুল ইসলাম। কুষ্টিয়া কুমারখালীর মিরপুর মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে একতরফা সিদ্ধান্তের অভিযোগ কুষ্টিয়ায় জামায়াত কাউন্সিলর পদপ্রার্থী শাজাহান আলীর বাড়ি ও অফিসে হামলা-ভাঙচুর,আহত ৮ আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ। বিশ্বব্যাপী সাংবাদিকদের ঐক্য ও গণমাধ্যম উন্নয়নে নতুন দিগন্ত: WIPC-এর আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড লাহাই এনজেভাও ও ম্যাক্সওয়েল কুডেকর জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণে মানিকগঞ্জ জেলার দায়িত্ব পেলেন জনাব শাহজাহান রনি।
সংবাদ শিরোনাম:

বনদস্যু দমনে কোস্ট গার্ডের অভিযানে ৪৩ জন আটক, আত্মসমর্পণ ৬৪ জন। দুবলার চরে রাস পূর্ণিমা উৎসব ঘিরে জোরদার নিরাপত্তা প্রস্তুত ডুবুরি দল।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৮ বার ভিউ

বিশেষ প্রতিনিধি
এম মনিরুল ইসলাম

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং জেলে, পর্যটক ও উপকূলীয় জনপদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব অভিযানে এখন পর্যন্ত ৪৩ জন বনদস্যুকে আটক করা হয়েছে। পাশাপাশি কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানের মুখে ৭টি সক্রিয় বনদস্যু বাহিনীর ৬৪ সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে।

গত সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে বনদস্যুদের কাছে জিম্মি থাকা ৬৩ জন জেলে, ২ জন পর্যটক ও ১ জন রিসোর্ট মালিককে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বনদস্যু দমনের পাশাপাশি সুন্দরবনের বন্যপ্রাণী শিকার প্রতিরোধেও নজরদারি জোরদার করা হয়েছে। এ জন্য বন বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এদিকে সুন্দরবনের বাগেরহাট অংশে বঙ্গোপসাগর উপকূলবর্তী দুবলার চরে শত বছরের ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে কোস্ট গার্ড। পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তায় কোস্ট গার্ডের জাহাজ, নিকটবর্তী স্টেশন ও আউটপোস্ট থেকে বিশেষ টহল দল মোতায়েন করা হয়েছে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক টহলের পাশাপাশি জরুরি উদ্ধার তৎপরতার জন্য প্রস্তুত রাখা হয়েছে ডুবুরি দল। উৎসব চলাকালে পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জলপথেও নজরদারি চালানো হচ্ছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান চলাকালে জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে ১৬১১১ নম্বরে যোগাযোগ করতে পারবেন পুণ্যার্থী ও দর্শনার্থীরা।

কোস্ট গার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, গৃহীত নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে এবারের রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com