1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নোটিশ :
যাত্রাবাড়ীতে চরফ্যাশনের যুবলীগ নেতা তোফায়েল আহম্মেদ গ্রেপ্তার কুষ্টিয়ায় জিকে খাল খনন প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী, সেচ সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ। ব্রেকিং নিউজ কুমিল্লার সুয়াগাজী বন বিভাগের চেকপোস্টে ঘুষ বাণিজ্যের! কাঠের গাড়িপ্রতি ২,৬০০ টাকা থেকে লাখ লাখ টাকা আদায় , নেপথ্যে কারা? বনদস্যু দমনে কোস্ট গার্ডের অভিযানে ৪৩ জন আটক, আত্মসমর্পণ ৬৪ জন। দুবলার চরে রাস পূর্ণিমা উৎসব ঘিরে জোরদার নিরাপত্তা প্রস্তুত ডুবুরি দল। বোচাগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি গঠন, আমির মাহাবুব আলম ও সেক্রেটারি মোমিনুল ইসলাম। কুষ্টিয়া কুমারখালীর মিরপুর মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে একতরফা সিদ্ধান্তের অভিযোগ কুষ্টিয়ায় জামায়াত কাউন্সিলর পদপ্রার্থী শাজাহান আলীর বাড়ি ও অফিসে হামলা-ভাঙচুর,আহত ৮ আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ। বিশ্বব্যাপী সাংবাদিকদের ঐক্য ও গণমাধ্যম উন্নয়নে নতুন দিগন্ত: WIPC-এর আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড লাহাই এনজেভাও ও ম্যাক্সওয়েল কুডেকর জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণে মানিকগঞ্জ জেলার দায়িত্ব পেলেন জনাব শাহজাহান রনি।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া কুমারখালীর মিরপুর মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে একতরফা সিদ্ধান্তের অভিযোগ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১০ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দাবি,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত আবেদন।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১০১ নম্বর মিরপুর মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে অনিয়ম ও একতরফা সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট অভিভাবক,এলাকাবাসী ও বিদ্যালয়ের জমিদাতা ব্যক্তিদের মতামত এবং অংশগ্রহণের যথাযথ সুযোগ না দিয়েই কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে কুমারখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
অভিযোগকারীদের দাবি, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয় বরং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ,অবকাঠামোগত উন্নয়ন,প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ অংশ। তাই কমিটি গঠনের ক্ষেত্রে অভিভাবক,এলাকাবাসী ও বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি।
বুধবার (২৫ নভেম্বর) সকালে বিদ্যালয়টিতে সরেজমিন পরিদর্শনকালে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অসন্তোষের চিত্র উঠে আসে। অভিযোগকারী জমিদাতা ব্যক্তিদের দাবি, বিদ্যালয়ের জন্য জমি দান করলেও তাদের নতুন ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। এ ছাড়া কমিটি গঠনের আগে অনেক অভিভাবককে অবহিত করা হয়নি এবং তাদের মতামত দেওয়ার সুযোগও রাখা হয়নি বলে অভিযোগ করেন তারা।
বিদ্যালয়ের জমিদাতা ও স্থানীয় ভুক্তভোগীরা বলেন, সংশ্লিষ্ট সকলের মতামত উপেক্ষা করে গঠিত কমিটি তারা মেনে নিতে পারছেন না। তাদের ভাষ্য,বিদ্যালয়ের স্বার্থে কমিটি গঠনের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা প্রয়োজন। নিয়মনীতি অনুসরণ করে সকলের অংশগ্রহণে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।
এ সময় উপস্থিত কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকও অভিযোগ করেন,কমিটি গঠনের আগে তাদের কোনো চিঠি বা আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। ফলে তারা কমিটি গঠন প্রক্রিয়ায় নিজেদের মতামত তুলে ধরার সুযোগ পাননি।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগগুলো অস্বীকার করেছেন বলে জানা গেছে। এ নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিযোগকারী অভিভাবকদের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে।
লিখিত আবেদনে অভিযোগকারীরা কমিটি গঠনের পুরো প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। তদন্তে কোনো অনিয়ম বা বিধিবহির্ভূত কার্যক্রমের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কমিটির কার্যক্রম স্থগিত রেখে প্রচলিত বিধি ও নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ,নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
অভিভাবক ও এলাকাবাসীর প্রত্যাশা,বিদ্যালয়ের বৃহত্তর স্বার্থ,শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ এবং শিক্ষার মানোন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ অভিযোগটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন,বিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা,জবাবদিহিতা এবং শিক্ষক-অভিভাবক-এলাকাবাসীর সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করা গেলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিরপেক্ষ তদন্ত ও যথাযথ প্রশাসনিক পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন অভিযোগকারী অভিভাবক ও এলাকাবাসী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com