মো. নাছির উদ্দীন
দীঘিনালা, খাগড়াছড়ি
খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীতে ডুবে মোহাম্মদ সায়েম (৯) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে দীঘিনালা আল কুরআন একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং কবাখালি দক্ষিণ মিলনপুর এলাকার বাসিন্দা মোঃ খুরশেদ আলম ও কুলসুম বিবির একমাত্র পুত্র।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে মাদ্রাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্যমতে, প্রতিদিনের মতো সায়েম সেদিনও মাদ্রাসা ছুটির পর মাইনি নদীর পাড় ধরে হাঁটছিল। হঠাৎ তার জুতা খুলে পানিতে পড়ে গেলে, সেটি তুলতে গিয়ে সে নদীতে তলিয়ে যায়।
ঘটনার পরপরই এলাকাবাসী ও দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযানে নামে। দীঘিনালা ফায়ার স্টেশনের লিডার পংকজ কুমার জানান, “বিকেলেই মাইনী ব্রিজের নিচে শিশু পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং আধা ঘণ্টার চেষ্টায় শিশুটিকে উদ্ধার করি। তবে, তাকে আর জীবিত পাওয়া যায়নি।”
৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু নলেজ চাকমা (জ্ঞান) জানান, “নিখোঁজের সংবাদ পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাই। কিছুক্ষণের মধ্যেই সায়েমের নিথর দেহ উদ্ধার করা হয়। এমন করুণ মৃত্যু আমাদের সকলকে ব্যথিত করেছে। আমি তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।” সায়েমের এই মর্মান্তিক মৃত্যুর খবরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
শোকাহত পরিবার কে সমবেদনা জানাতে মাদ্রাসার অধ্যাক্ষ ও দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম জামালুল হাসান নিহত সায়েম এর বাড়িতে যান।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।