1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নোটিশ :
যাত্রাবাড়ীতে চরফ্যাশনের যুবলীগ নেতা তোফায়েল আহম্মেদ গ্রেপ্তার কুষ্টিয়ায় জিকে খাল খনন প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী, সেচ সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ। ব্রেকিং নিউজ কুমিল্লার সুয়াগাজী বন বিভাগের চেকপোস্টে ঘুষ বাণিজ্যের! কাঠের গাড়িপ্রতি ২,৬০০ টাকা থেকে লাখ লাখ টাকা আদায় , নেপথ্যে কারা? বনদস্যু দমনে কোস্ট গার্ডের অভিযানে ৪৩ জন আটক, আত্মসমর্পণ ৬৪ জন। দুবলার চরে রাস পূর্ণিমা উৎসব ঘিরে জোরদার নিরাপত্তা প্রস্তুত ডুবুরি দল। বোচাগঞ্জ উপজেলা জামায়াতের নতুন কমিটি গঠন, আমির মাহাবুব আলম ও সেক্রেটারি মোমিনুল ইসলাম। কুষ্টিয়া কুমারখালীর মিরপুর মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে একতরফা সিদ্ধান্তের অভিযোগ কুষ্টিয়ায় জামায়াত কাউন্সিলর পদপ্রার্থী শাজাহান আলীর বাড়ি ও অফিসে হামলা-ভাঙচুর,আহত ৮ আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ। বিশ্বব্যাপী সাংবাদিকদের ঐক্য ও গণমাধ্যম উন্নয়নে নতুন দিগন্ত: WIPC-এর আন্তর্জাতিক কমিটিতে রিচার্ড লাহাই এনজেভাও ও ম্যাক্সওয়েল কুডেকর জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণে মানিকগঞ্জ জেলার দায়িত্ব পেলেন জনাব শাহজাহান রনি।
সংবাদ শিরোনাম:

ব্রেকিং নিউজ কুমিল্লার সুয়াগাজী বন বিভাগের চেকপোস্টে ঘুষ বাণিজ্যের! কাঠের গাড়িপ্রতি ২,৬০০ টাকা থেকে লাখ লাখ টাকা আদায় , নেপথ্যে কারা?

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৮ বার ভিউ

বাহাদুর চৌধুরী, সি,ও।
কুমিল্লা সামাজিক বন বিভাগের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনকে ঘিরে উঠেছে ভয়াবহ ঘুষ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ। বনজ সম্পদ রক্ষার দায়িত্ব যাদের হাতে, তাদের বিরুদ্ধেই কাঠ ব্যবসায়ীদের হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, কাঠবাহী গাড়ির কাগজপত্র ও ট্রানজিট পাস (টিপি) যাচাইয়ের নামে প্রতিটি গাড়ি থেকে ২ হাজার ৬০০ টাকা করে আদায় করা হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন অজুহাতে গাড়ি আটকে রেখে ২০ হাজার টাকা থেকে শুরু করে ৪ লাখ টাকা পর্যন্ত অর্থ দাবি ও আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগী কাঠ ব্যবসায়ীরা।

অভিযোগের তীর সুয়াগাজী চেক স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ডেপুটি রেঞ্জ কর্মকর্তা, বনরক্ষী বাবুলসহ সংশ্লিষ্ট বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দিকে।
বিশেষ করে বাবুল নামের এক বনরক্ষীর ভূমিকা নিয়ে কাঠ ব্যবসায়ীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
প্রশ্ন উঠেছে, একজন বনরক্ষীর দায়িত্বের সীমা কতটুকু? তিনি কি কেবল সরকারি দায়িত্ব পালন করছেন, নাকি চেকপোস্টের অর্থ আদায়ের কার্যক্রম কয়েছে?

কাঠ ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চেকপোস্টকে কেন্দ্র করে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হচ্ছে।
এখন দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ ও জনমনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন:
১. সরকারি বেতন-ভাতার বাইরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিপুল সম্পদের উৎস কী?
২. তাঁদের নামে কিংবা পরিবারের সদস্যদের নামে অস্বাভাবিক সম্পদ গড়ে উঠেছে কিভাবে ?
৩. চেকপোস্টে আদায় করা অর্থের ভাগবাটোরা কোন কোন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছানো হয়?
৪. প্রতিদিন কতটি কাঠবাহী গাড়ি চেকপোস্ট অতিক্রম করে এবং প্রতিটি গাড়ির বিপরীতে কত টাকা আদায় করা হয়?
৫. সরকারি রাজস্বের বাইরে অর্থ আদায়ের সেই অর্থ কোথায় যাচ্ছে?
এসব প্রশ্নের উত্তর পেতে দুদক ও বাংলাদেশ বন বিভাগের প্রধান আমির হোসেন চৌধুরীর নিরপেক্ষ তদন্ত ও আর্থিক লেনদেনের অনুসন্ধান করতে হবে।

সাম্প্রতিক সময়ে সুয়াগাজী চেক স্টেশনে কাঠবাহী ট্রাক আটকে ৪ লাখ টাকা আদায়ের অভিযোগে বন কর্মকর্তা মো. নাজমুল হাসান, এবং দুই বনরক্ষী আবুল কালাম বাবুল ও শাহ আলমের বিরুদ্ধে উক্ত বিষয় নিয়ে জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ ছাড়া ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগও এসেছে।
বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জবাব চাই
বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও), সহকারী বন সংরক্ষক (এসিএফ), রেঞ্জ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জনসাধারণের প্রশ্ন:
সুয়াগাজী চেক স্টেশনে যদি নিয়মবহির্ভূত অর্থ আদায়ের ঘটনা ঘটে থাকে, তাহলে এতদিন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি কেন?
চেকপোস্টে সরকারি ফি থাকলে তার নির্ধারিত তালিকা প্রকাশ করা হচ্ছে না কেন?
প্রতিটি গাড়ির বিপরীতে আদায়কৃত অর্থের সরকারি রসিদ দেওয়া হচ্ছে না কেন ?
আমাদের দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ ও সকল ব্যবসায়ীদের দাবি
১. সুয়াগাজী চেক স্টেশনের বিরুদ্ধে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।
২. চেকপোস্টে সরকারি ফি ও বিধিবদ্ধ চার্জের তালিকা প্রকাশ্যে টাঙাতে হবে।
৩. প্রতিটি গাড়ির অর্থ আদায় ও কাগজপত্র যাচাইয়ের ডিজিটাল রেকর্ড রাখতে হবে।
৪. অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আয়কর নথি, সম্পদের বিবরণী ও ব্যাংক লেনদেন আইনানুগভাবে যাচাই করতে হবে।
৫. অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নিতে হবে।
৬. কাঠ ব্যবসায়ী ও গাড়িচালকদের হয়রানি বন্ধে কার্যকর অভিযোগ গ্রহণের ব্যবস্থা চালু করতে হবে।

শেষ প্রশ্ন: বন রক্ষার দায়িত্ব যাদের, তাদের বিরুদ্ধেই যদি বনজ সম্পদ পরিবহনের নামে অর্থ আদায়ের অভিযোগ ওঠে, তাহলে সাধারণ ব্যবসায়ীরা প্রতিকার চাইবেন কার কাছে?
সুয়াগাজী চেক স্টেশনের প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত চাই।
চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিন। সরকারি দায়িত্বকে ব্যক্তিগত অর্থ উপার্জনের হাতিয়ার হতে দেওয়া যাবে না।

বিস্তারিত অনুসন্ধান ও সংশ্লিষ্টদের বক্তব্য নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
০১৩২৩০০২৩৭৭

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com