1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
নোটিশ :
স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার: বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেফতার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৯৭ বার ভিউ

মোঃ সিফাত হোসেন
স্টাফ রিপোর্টার কুষ্টিয়া প্রতিনিধি।

জগতি হাটপাড়ায় ৫০ পিস টাপেন্টাডলসহ আটক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

কুষ্টিয়া সদর উপজেলার জগতি হাটপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে মোঃ ইমরোজ হক সম্রাট (২৭) নামের এক যুবককে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপপরিদর্শক (খ সার্কেল) জনাব ইকবাল হোসেন।

গ্রেফতারকৃত ইমরোজ হক সম্রাটের পিতার নাম মোঃ ইস্তাজুল হক। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে টাপেন্টাডল জাতীয় উচ্চমাত্রার ব্যথানাশক মাদক উদ্ধার হয়, যা বর্তমানে তরুণদের মধ্যে নেশার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে।

অভিযান শেষে দায়িত্বরত কর্মকর্তারা জানান, ‘‘টাপেন্টাডল একটি নিয়ন্ত্রিত মাদকদ্রব্য। এটি নেশা সৃষ্টিকারী ও শারীরিকভাবে ক্ষতিকর। কুষ্টিয়ায় মাদকের বিস্তার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’’

ঘটনার পরিপ্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কুষ্টিয়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ০৬, তারিখ ০৬/০৫/২০২৫।

এদিকে, স্থানীয় এলাকাবাসী মাদকের বিরুদ্ধে এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘‘অভিযান আরও জোরদার করা হলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।’’

উল্লেখ্য, কুষ্টিয়া জেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com