1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
নোটিশ :
নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার: বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু
সংবাদ শিরোনাম:

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণসহ মারপিট করে গর্ভপাত ঘটানোর অভিযোগে

  • আপডেটের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২২৭ বার ভিউ

মোঃ ইকরাম

আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলায় হিরো আলমসহ আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বগুড়ার পিবিআই পুলিশ সুপারের প্রতি নির্দেশ দেওয়া হয়।

সাদিয়া রহমান মিথিলা বাদি হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন টাইব্যুনাল নং-১ এর আদালতে গত রোববার এই মামলা দায়ের করেন। ওই ট্রাইবুনালের বিচারক মো. আনোয়ারুল হক, বাদির জবানবন্দী গ্রহণ করে তদন্তের জন্য ওই আদেশ দেন। এই মামলার ওই ছয় আসামিরা হলেন-বগুড়ার এরুলিয়া পশ্চিমপাড়ার মৃত আহম্মদ আলীর ছেলে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম, তার মেয়ে আলো বেগম, ব্যক্তিগত সহকারী আল আমিন, মালেক ও তার স্ত্রী জেরিন এবং আহসান হাবাবী সেলিম। আদালতে দায়েরকৃত মামলায় বাদির অভিযোগে বলা হয়েছে, বাদিকে ছোট পর্দার নায়িকা বানানোর লোভ দেখায় হিরো আলম। এরপর হিরো আলম ওই বাদিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। জনৈক মৌলভী ডেকে এনে বাদির সাথে হিরো আলম কবুল পড়িয়ে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে সংসার করতে থাকে। এরই মধ্যে শর্ট ফ্লিম তৈরির জন্য তার কাছ থেকে হিরো আলম ১৫ লাখ টাকা ধার নেয়।

পরে বাদি হিরো আলমকে বিয়ের কাবিনের জন্য চাপ দিলে হিরো আলম বাদিকে গত ১৮ এপ্রিল বগুড়ার বাড়িতে নিয়ে আসে এবং তাকে তার গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু বাদি তার গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হলে অন্যান্য আসামিরা গত ২১ এপ্রিল তাকে মারপিট করলে রক্তক্ষরণ শুরু হয়। এরপর ওই দিন তাকে বগুড়া শহরে একটি ক্লিনিকে ভর্তি করা হলে তার গর্ভের সন্তান নষ্ট হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ এপ্রিল ভর্তি করা হলে সেখানে ২৬ এপ্রিল পর্যন্ত চিকিৎসা গ্রহণ করে মর্মে অভিযোগে বলা হয়ে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com