1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
নিটারে ক্যারিয়ার গড়ার কৌশল নিয়ে এলসিবির বিশেষ সেশন সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের ভাঙড়ি মালামাল বিক্রি নয়, ৭৪ দোকানের বকেয়া ভাড়া আদায় ঠেকাতেই ষড়যন্ত্রের অভিযোগ গোপালগঞ্জে বিয়ের দাবিতে মুসলিম তরুণীর হিন্দু তরুণের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য লালমোহন থানা পুলিশের অভিযানে,(৫০)পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন আটক। নেছারাবাদের সুটিয়াকাঠিতে বিএনপি কর্মীকে হাতুরির আঘাতে রক্তাক্ত ও আঙ্গুল কামড়ে ছিড়ে ফেলার অভিযোগ আওয়ামী নেতার বিরুদ্ধে ভোলার দুলারহাট থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ একজন আটক। দীঘিনালায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি বগুড়ায় “ভাই-বোন ফুচকা, চটপটি” কারখানায় অভিযান, ১,০০,০০০/- টাকা জরিমানা ভূঞাপুরে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনায় ফেলতে গিয়ে আটক
সংবাদ শিরোনাম:

ভোলায় সরকার নির্ধারিত মূল্য অমান্য করে, অতিরিক্ত দামে বিক্রি এলপিজি,সিলিন্ডার গ্যাস ,

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার ভিউ

হাসান হৃদয়
স্টাফ রিপোর্টার (ভোলা)

ভোলায় সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে ক্রেতাদের নির্ধারিত দামের চেয়ে ৪৫০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে। এতে করে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও বিক্রেতারা দুষছেন বড় কোম্পানি ও ডিলারদের সিন্ডিকেটকে।

গত সপ্তাহে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করে দেয়, যা মার্চ মাসে ছিল ১ হাজার ৩৪১ টাকা।

তবে বাস্তবে এই দামে গ্যাস মিলছে না কোথাও। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এক মাসের ব্যবধানে খুচরা পর্যায়ে সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ২ শত টাকায় ঠেকেছে।

ভোক্তাদের অভিযোগ, হঠাৎ করে গ্যাসের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় তাদের জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়ে গেছে। ক্ষুদ্র ব্যবসায়ী হাসান ভাই জানান গত মাসেও যে সিলিন্ডার তিনি দেড় হাজার টাকার নিচে কিনেছেন, এখন তা কিনতে হচ্ছে প্রায় ২ হাজার ২ শত টাকায়। একই ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতা সুমন । আট সদস্যের পরিবারে মাসে দুটি সিলিন্ডার প্রয়োজন হওয়ায় তাঁর বাড়তি খরচ এখন তিন হাজার টাকার উপরে।

খুচরা বিক্রেতারা বলছেন, তারা অসহায়। এলপিজি ডিস্ট্রিবিউটর সমিতির তথ্যমতে, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির অজুহাতে কোম্পানিগুলো ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে। এতে পরিবেশকেরা বেশি দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন এবং নির্ধারিত মূল্যে বিক্রি করতে না পেরে প্রশাসনের জরিমানা ও হয়রানির শিকার হচ্ছেন।
এই সংকট নিরসনে এবং বাজারে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com