1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
নোটিশ :
মানুষের পাশে থেকে জনপ্রিয়তা, ইউপি নির্বাচনে আলোচনায় স্বপন হাওলাদার মাদারীপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ নেছারাবাদে হাজী কাসেম আলী ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল কুষ্টিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠানের,সুনাম নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে একটি চক্র চট্টগ্রামে হাতির আক্রমণে বাগান শ্রমিক আহত মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেল পটিয়া ব্লাড ফাউন্ডেশন। ট্রেন দুর্ঘটনায় মোঃআশিক (২৭)নামে এক ছেলে নিহত । মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি পেলেন ডা. শামীম যাত্রাবাড়ীতে চরফ্যাশনের যুবলীগ নেতা তোফায়েল আহম্মেদ গ্রেপ্তার কুষ্টিয়ায় জিকে খাল খনন প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী, সেচ সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ।
সংবাদ শিরোনাম:

মেয়েকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, মামলা করলেন মা,,,

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২৩ বার ভিউ

এম. ইব্রাহিম খলিল
ভেড়ামারা উপজেলা প্রতিনিধি,,

কুষ্টিয়ার ভেড়ামারায় মেয়ে আইনুন নাহার আনিতা (২৬) নামে এক তরুণীকে হত্যার অভিযোগে তার বাবা মো. আমির হোসেন বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মেয়ের মা মোছা. তাসলিমা খাতুন বাদী হয়ে তার স্বামীকে প্রধান আসামি করে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা করেছেন।

গতকাল সোমবার দুপুরের পর গ্রেপ্তার আমির হোসেনকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়।

এলাকাবাসী ও ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, আনিতা তার দ্বিতীয় স্বামী মহিনের সঙ্গে পারিবারিক কলহের জেরে বিগত তিন মাস ধরে বাবার বাড়িতে থাকতেন। কিন্তু হঠাৎ আনিতা গত ১২ জুলাই মহিনের সংসারে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আমির হোসেন। রাগের বশে মেয়ের ব্যবহৃত ওড়না তার গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরবর্তীতে মেয়ের মা তাসলিমা খাতুন বাদী হয়ে আনিতার বাবা অর্থাৎ তার স্বামী আমির হোসেনকে প্রধান আসামি করে ভেড়ামারা থানায় হত্যা মামলা করেন।

তাসলিমা খাতুন বলেন, আমি আমার মেয়ের আড়াই বছরের বাচ্চাকে নিয়ে বাইরে গিয়েছিলাম। মাগরিববের নামাজের ঠিক আগ মুহূর্তে বাড়িতে এসে আনিতাকে ডাকতে থাকি। পরবর্তীতে রুমে গিয়ে দেখি ওড়না প্যাচানো অবস্থায় আমার মেয়ের নিথর দেহ বিছানার ওপর পড়ে আছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো. আবদুল রব তালুকদার বলেন, আমির হোসেন ব্যাপারীকে তার মেয়ে আইনুন নাহার আনিতাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছি। ভুক্তভোগীর মা নিজে বাদী হয়ে ৩০২ ধারায় তার স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com