1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
হারানো বিজ্ঞপ্ত কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষককে গিরে অনৈতিকতার অভিযোগ, উদ্বিগ্ন অভিভাবক মহল সাংবাদিকের ওপর হামলার মামলার আসামিরা প্রকাশ্যে, নীরব প্রশাসনে প্রশ্ন অনলাইন হ্যারাসমেন্ট ঠেকাতে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলার শিক্ষার্থীরা: বিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ” লেখা দশমিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদকের বিরুদ্ধে ব্যাবস্থা দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক। ড্রেজার মেশিন নিয়ে অভিযোগের পর তদন্ত, বৈধ কাগজপত্র পেয়ে পুনরায় চালুর নির্দেশ মব ভায়োলেন্স: সামাজিক ব্যাধি, গণতন্ত্রের জন্য অশনিসংকেত অথবা মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন
সংবাদ শিরোনাম:

গণমাধ্যমে দলীয় প্রভাব: নৈতিকতা ও দায়িত্ববোধের প্রশ্ন

  • আপডেটের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার ভিউ

বাহাদুর চৌধুরী,,,

বর্তমান সময়ে গণমাধ্যমের নিরপেক্ষতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে। অনেক গণমাধ্যম কর্মী গণমাধ্যমের পরিচয় ব্যবহার করে দলীয় স্বার্থে কাজ করছেন, যা গণতন্ত্র ও প্রকৃত সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ।

একজন গণমাধ্যমকর্মীর দায়িত্ব হলো জনগণের জন্য সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, কিছু সংবাদমাধ্যম নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। অপরাধী যেই হোক, সে অপরাধী—এটাই সাংবাদিকতার মূলনীতি হওয়া উচিত। কিন্তু দলীয় স্বার্থে কখনো অপরাধীকে আড়াল করা হচ্ছে, আবার কখনো প্রতিপক্ষকে ঘায়েল করতে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হচ্ছে। এটি গণমাধ্যমের স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।

গণমাধ্যমের পরিচয় ব্যবহার করে অনেকে নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করছেন, অথচ প্রকৃত সাংবাদিকতার চর্চা নেই। এমনকি কেউ কেউ মিডিয়ায় সক্রিয় না থেকেও প্রেসক্লাব দখল করে রেখেছেন, নিজেদের “গণমাধ্যম নেতা” হিসেবে প্রতিষ্ঠা করেছেন। অথচ প্রকৃত সাংবাদিকতা করতে হলে নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা প্রয়োজন।

জনগণের প্রত্যাশা, গণমাধ্যম কর্মীরা নিরপেক্ষতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। দলীয় পরিচয়কে প্রাধান্য না দিয়ে গণমাধ্যমের সঠিক আদর্শকে সম্মান জানানোই হবে প্রকৃত সাংবাদিকতার পথ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com