1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
“বন রক্ষার নামে মহালুট: বরিশালসহ উপকূলজুড়ে দুর্নীতি, দখল ও পরিবেশ ধ্বংসের ভয়াবহ চিত্র” “ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড” এর উদ্যোগে “বৈশাখী ঝড়ো অফার”এক্সক্লুসিভ বিনিয়োগ মেলা -২০২৬ নেছারাবাদে অবৈধ তেল মজুদ: ৪ হাজার লিটার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা বোরহানউদ্দিনে নির্মাণ করা ঘর জোরপূর্বক দখলের অভিযোগ আপন মামার বিরুদ্ধে কুষ্টিয়ার ৫০ বছরের বৃদ্ধের প্রেমে মজে অবশেষে ব্রেকআপ চাই যুবতী, বৃদ্ধ ছাড়তে নারাজ ! কুষ্টিয়া পোড়াদহ ময়না গাড়ি রেলের জমি দখল অভিযোগের কেন্দ্রে শফিকুল ইসলাম,প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন চরফ্যাশনের সাংবাদিক মেহেদী হাসান হৃদয়ের শুভ বিবাহ সম্পন্ন টেবিলে স্বর্ণ হীরা দিয়ে তৈয়ার করা কলম কিন্তু কালি নেই উক্ত কলমের কোন দাম নেই দুমকিতে শোয়াডজনে’র উপরে মামলার পলাতক আসামি গ্রেফতার। পটিয়া ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে পুরস্কার বিতরণ,দোয়া মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন।
সংবাদ শিরোনাম:

গৃহবধূ আসমা বেগমকে স্বামী ও শাশুড়ির নির্মম নির্যাতনে হত্যা – পরিবার দাবি করছে পরিকল্পিত খুন

  • আপডেটের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার ভিউ

রাজিব হাসান রাজু,,

ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আবুগঞ্জ বাজার এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ আসমা বেগম (২২) স্বামী মো. শাকিব ও শাশুড়ির নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাকিব তার স্ত্রী আসমার বাবার কাছ থেকে ৩০,০০০ টাকা দাবি করেন, যা দিয়ে তিনি মোবাইল কিনতে চেয়েছিলেন। টাকা না আনলে ঘরে জায়গা দেওয়া হবে না বলে হুমকি দেন তিনি। আসমার অসহায় বাবা ছয় মাসের সময় চেয়ে টাকা দিতে রাজি হন, কিন্তু শাকিব ও তার পরিবার এতে রাজি হয়নি।

নিহত আসমা বেগমের মা জানিয়েছেন, ঘটনার দিন (২ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার) সকাল ৯টার দিকে মেয়ের সঙ্গে শেষবার কথা হয়। ফোনে আসমা জানান, “মা, ওরা আমার সঙ্গে খুব খারাপ আচরণ করছে, আমার অনেক ভয় লাগছে। আমায় তোমার কাছে নিয়ে যাও বা তুমি আমার কাছে চলে আসো!” কথার মাঝেই হঠাৎ ফোন কেটে যায়।

এরপরই শুরু হয় ভয়াবহ নির্যাতন। অভিযোগ রয়েছে, স্বামী শাকিব তাকে মারধর শুরু করেন এবং একপর্যায়ে তার পাঁচ মাসের গর্ভে লাথি মারেন। আসমার চিৎকার শুনে শাশুড়ি ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে এবং একপর্যায়ে গলাটিপে হত্যা করে।

প্রতিবেশীদের ভাষ্যমতে, হত্যার পরপরই ঘরের দরজা-জানালা বন্ধ করে দেওয়া হয় এবং মুখে বিষ মাখিয়ে ‘আসমা আত্মহত্যা করেছে’ বলে প্রচার চালানো হয়। পরে খুনি শাকিব ও তার মা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মরদেহে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ প্রকাশ করেন। এসময় তারা হাসপাতাল থেকে পালিয়ে যায়।

নিহত আসমার পরিবার এ হত্যার বিচার দাবি করেছে এবং স্থানীয়রা খুনি শাকিব ও তার মাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

খুনি:

মো. শাকিব

পিতা: মো. আলমগীর

ঠিকানা: জেলা ভোলা, উপজেলা চরফ্যাশন, ইউনিয়ন আসলামপুর, আবুগঞ্জ বাজার

নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার সংগঠনগুলো এ হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে।

এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com