1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
নোটিশ :
কুষ্টিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের কঠোর প্রস্তুতি মণ্ডপে সিসি ক্যামেরা,স্বেচ্ছাসেবক ও পালাক্রমে পাহারা গুজব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান একজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেই কি দুর্নীতির বিচার হয়ে যায়? নাকি আসল প্রশ্নটা হলো—এই অনিয়মের পেছনে আর কারা আছে? পিরোজপুরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবা সহ ২ লাখ টাকা উদ্ধার : আটক ১ ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বোরহানউদ্দিনে বীর মুক্তিযোদ্ধা সলেমান মাতব্বর পরিবারের সদস্যদের অভিযোগ: জমি বিরোধের জেরে হয়রানি ও মামলা দেওয়ার পাঁয়তারা তিন শতাধিক পরিবারকে বিনামুল্য ঔষধ দিল দীঘিনালা জোন কুষ্টিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষক আমির হামজার বিরুদ্ধে ছাত্রীকে অশা’লীন ভাষা ও তুলে নিয়ে যাওয়ার হু’মকির অভিযোগ ডিবি পরিচয়ে তজুমদ্দিনের সাবেক ভাইস চেয়ারম্যানকে তুলে নেওয়ার অভিযোগ। বিধবার বাড়ি দখলের অভিযোগ কাচিয়ায় নারী নেতৃত্বে হামলার অভিযোগ, সড়ক অবরোধে দুর্ভোগে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন। চর নাজিমুদ্দিন ৮ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ মামুন হোসেন
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের কঠোর প্রস্তুতি মণ্ডপে সিসি ক্যামেরা,স্বেচ্ছাসেবক ও পালাক্রমে পাহারা গুজব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

  • আপডেটের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার ভিউ

কুষ্টিয়া প্রতিনিধি :-
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার।

শারদীয় দুর্গোৎসব ঘিরে কুষ্টিয়ায় নিরাপত্তার চাদর আরও জোরদার করার প্রস্তুতি নিয়েছে জেলা পুলিশ। জেলার প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা,পর্যাপ্ত আলোর ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং পালাক্রমে পাহারা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার ঠেকাতে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম।
সভায় পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম বলেন, দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। প্রতিটি পূজামণ্ডপ ও আশপাশের এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হবে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি ব্যবস্থার পাশাপাশি পূজা কমিটির সদস্যদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি পূজা কমিটির নেতৃবৃন্দকে নিজ নিজ মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন,পর্যাপ্ত আলোর ব্যবস্থা,স্বেচ্ছাসেবক নিয়োগ এবং পালাক্রমে দায়িত্ব পালনের ব্যবস্থা করার অনুরোধ জানান। কোনো ধরনের সমস্যা,সন্দেহজনক তৎপরতা কিংবা অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে দ্রুত জেলা পুলিশকে অবহিত করার পরামর্শও দেন তিনি।
পুলিশ সুপার বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সব নির্দেশনা অনুসরণ করেই দুর্গোৎসব উদযাপন করতে হবে। উৎসবকে কেন্দ্র করে কেউ যেন গুজব ছড়িয়ে বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে,সেদিকেও সবাইকে সজাগ থাকতে হবে।
সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মণ্ডপগুলোর নিরাপত্তা,আলোকসজ্জা,স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা এবং উৎসবকালীন বিভিন্ন বাস্তব সমস্যা তুলে ধরেন। পুলিশ ও পূজা কমিটির মধ্যে তাৎক্ষণিক যোগাযোগ ও সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব কুমারসহ জেলার বিভিন্ন থানা এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
বক্তারা বলেন,দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়,এটি দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও একটি বড় উপলক্ষ। তাই উৎসবের আনন্দ যাতে কোনো গুজব,বিশৃঙ্খলা বা বিচ্ছিন্ন ঘটনায় ম্লান না হয়,সে জন্য পুলিশ,প্রশাসন,পূজা কমিটি ও সাধারণ মানুষের সম্মিলিত সতর্কতা প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার,কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ,ডিআইও-১ (ডিএসবি),সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ,ডিবি কুষ্টিয়ার ওসি,জেলার বিভিন্ন থানা এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় মূল বার্তা ছিল স্পষ্ট—উৎসব হবে আনন্দের,নিরাপত্তা থাকবে সর্বোচ্চ সতর্কতায়। পুলিশ ও পূজা উদযাপন কমিটির সমন্বিত প্রস্তুতির মধ্য দিয়ে কুষ্টিয়ায় শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ,নিরাপদ ও সম্প্রীতিময় করে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com