1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ক্লোজ বোচাগঞ্জে ডিবি পরিচয়ে দুই যুবককে তুলে নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ তজুমদ্দিনে ১ কোটি ৩০ লাখ টাকার মাদ্রাসা ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ,ঢালাইয়ে ‘এনালক সেন্টারিং’ ও নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, তদন্তের দাবি আসন্ন স্থানীয় নির্বাচনে গুয়ারেখা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় জাহিদুর রহমান মিঠু মদনপুরের মানুষের পাশে জামাল উদ্দিন চকেট সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আলোচনায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী। ভোলায় বিজয় টিভির প্রতিনিধি সজীবের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলের ক্ষোভ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিতর্কিত ব্যক্তিদের প্রার্থী হওয়ার অভিযোগ। কুষ্টিয়া কোর্ট স্টেশনে নামতে গিয়ে প্ল্যাটফর্মের নিচে পড়ে আহত বৃদ্ধা: উন্নয়নকাজ শুরু হলেও প্রশ্ন মান ও ঢাকা রুটের আসন সংকট নিয়ে মেধায় উত্তীর্ণ, ভেরিফিকেশনে বাদ; দুই হাজার প্রার্থীর নিয়োগ অনিশ্চিত দীঘিনালায় বুদ্ধবিহারে সেনাবাহিনীর উদ্যোগে পাওয়ার টিলার প্রদান
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইঁদুর নিধনের জন্য জমিতে পাতানো অবৈধ বিদ্যুতের তারে প্রাণ গেল যুবকের

  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার ভিউ

কুষ্টিয়া প্রতিনিধি :-
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার।

কুষ্টিয়া মিরপুর উপজেলার আমবাড়িয়া ধানের জমিতে ইঁদুর নিধনের জন্য পাতানো অবৈধ বিদ্যুতের তারে জড়িয়ে সাব্বির হোসেন নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের শাকদহচর মাটুয়াপাড়া গ্রাম সংলগ্ন মাঠের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল শুক্রবার আনুমানিক রাত ৮টার দিকে সাব্বির নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন সকালে শাকদহচর গ্রামের মজুহারের ছেলে মজিদের ধান ক্ষেতে সাব্বিরকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

ঘটনার প্রত্যক্ষদর্শী মিজানুর জানান,সকালে আমরা চায়ের দোকানে ছিলাম। বাড়ি ফেরার পর খবর পাই সাব্বির জমিতে পড়ে আছে। দৌড়ে গিয়ে দেখি সে মারা গেছে। জমিটিতে ইঁদুর মারার জন্য কিছুটা উঁচুতে জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা হয়েছিল। সাব্বিরের শরীর ও হাত ওই তারের ওপরই পড়েছিল এবং হাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুড়ে যাওয়ার স্পষ্ট দাগ দেখা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা জানান, ক্ষেতের ধান ইঁদুরের হাত থেকে রক্ষা করতে মজিদ অনিয়মতান্ত্রিক ও অবৈধভাবে জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। অনাকাঙ্ক্ষিত এ বিদ্যুৎস্পৃষ্টের কারণেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দিয়ে প্রাণহানির এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com