1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ক্লোজ বোচাগঞ্জে ডিবি পরিচয়ে দুই যুবককে তুলে নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ তজুমদ্দিনে ১ কোটি ৩০ লাখ টাকার মাদ্রাসা ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ,ঢালাইয়ে ‘এনালক সেন্টারিং’ ও নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, তদন্তের দাবি আসন্ন স্থানীয় নির্বাচনে গুয়ারেখা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় জাহিদুর রহমান মিঠু মদনপুরের মানুষের পাশে জামাল উদ্দিন চকেট সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আলোচনায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী। ভোলায় বিজয় টিভির প্রতিনিধি সজীবের ওপর সন্ত্রাসী হামলা, সাংবাদিক মহলের ক্ষোভ। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিতর্কিত ব্যক্তিদের প্রার্থী হওয়ার অভিযোগ। কুষ্টিয়া কোর্ট স্টেশনে নামতে গিয়ে প্ল্যাটফর্মের নিচে পড়ে আহত বৃদ্ধা: উন্নয়নকাজ শুরু হলেও প্রশ্ন মান ও ঢাকা রুটের আসন সংকট নিয়ে মেধায় উত্তীর্ণ, ভেরিফিকেশনে বাদ; দুই হাজার প্রার্থীর নিয়োগ অনিশ্চিত দীঘিনালায় বুদ্ধবিহারে সেনাবাহিনীর উদ্যোগে পাওয়ার টিলার প্রদান
সংবাদ শিরোনাম:

ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি

  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার ভিউ

বিশেষ প্রতিনিধি :
ঢাকা প্রেসক্লাবের নাম ও পরিচয় ব্যবহার করে কথিত কমিটি গঠন, সদস্যপদ ও নির্বাচনকে কেন্দ্র করে অর্থ লেনদেন, বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং সাংবাদিকদের বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে কাজী ফরিদ আহমেদের বিরুদ্ধে। বিভিন্ন সময়ে গণমাধ্যমে তার কর্মকাণ্ড নিয়ে অভিযোগভিত্তিক প্রতিবেদন প্রকাশিত হলেও বিষয়টির স্থায়ী সমাধান না হওয়ায় সাংবাদিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাজী ফরিদ আহমেদ ঢাকা প্রেসক্লাবের বৈধ সদস্য না হয়েও নিজেকে সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন সময় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন এবং নতুন কমিটি ও নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়ে সদস্যপদ, আজীবন সদস্যপদ, মনোনয়নপত্রসহ বিভিন্ন কার্যক্রমের নামে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একই প্রতিবেদনে ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে বিভিন্ন প্রত্যয়নপত্র ও নথি তৈরির অভিযোগও তোলা হয়েছে এবং এসব নথির বৈধতা নিয়ে প্রশ্ন করা হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জের বন্দর থানায় কাজী ফরিদ আহমেদের বিরুদ্ধে মামলা নং-৩৯, তারিখ ২৮ জানুয়ারি ২০২৪, দণ্ডবিধির ৪২০/৩৮৫/৩৮৬ ধারায় একটি মামলা দায়েরের তথ্য রয়েছে। অভিযোগ রয়েছে, ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে কিছুদিন পরপর কথিত নির্বাচন আয়োজন, মনোনয়নপত্র বিক্রি ও সদস্যপদ দেওয়ার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে কোনো অর্থ নেওয়া হয়ে থাকলে সেই অর্থ কোথায় জমা হয়েছে, কার কাছে গেছে, তার হিসাব রয়েছে কি না এবং অর্থ গ্রহণের বিপরীতে বৈধ রসিদ ও সাংগঠনিক অনুমোদন ছিল কি না—এসব বিষয় তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযোগকারীদের আরও দাবি, কাজী ফরিদ  ঢাকা প্রেস  ক্লাবের কখনো সদস্য ছিলেন না অথচ  বিভিন্ন সময় আলাদা কমিটি বা নির্বাচন দেখিয়ে সাংবাদিকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। ফলে কাজী ফরিদ আহমেদ কোন সাংগঠনিক বা আইনগত ভিত্তিতে নিজেকে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন—এ প্রশ্নও সামনে এসেছে। অভিযোগ রয়েছে, এ ধরনের কার্যক্রমের বিষয়ে কেউ প্রশ্ন তুললে তাকে সংগঠন থেকে বহিষ্কারের হুমকি বা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে অতীতে আওয়ামী লীগ সরকারের কয়েকজন মন্ত্রী ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তির সঙ্গে কাজী ফরিদ আহমেদের ঘনিষ্ঠতার অভিযোগও রয়েছে। এছাড়া কাজী ফরিদ  আওয়ামীলীগ সরকারের ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্রের একান্ত আস্তাভাজন হয়েও রয়েছেন বহল তাবিয়াতে। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে মনে করেছেন বিশিষ্টজনেরা। উল্লেখ্য,ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়ম, জালিয়াতি এবং জাল সনদ তৈরি করার অভিযোগে সাধারণ সম্পাদক কাজী ফরিদ আহমেদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবিতে অতীতে বিভিন্ন মহলে ও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তার বিরুদ্ধে মূল অভিযোগগুলো হলো:নামের অপব্যবহার ও জালিয়াতি: ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এবং সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত মূল ‘ঢাকা প্রেসক্লাব’-এর নাম ও লোগো অবৈধভাবে ব্যবহার করে সমান্তরাল বা ভুয়া কমিটি গঠন এবং সাংগঠনিক সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে।ভুয়া আইডি কার্ড ও সনদ বিক্রি: সাংবাদিকতার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছে ঢাকা প্রেসক্লাবের লিজেন্ডারি বা আজীবন সদস্যপদের জাল সনদ ও ভুয়া আইডি কার্ড চড়া মূল্যে বিক্রি বা বিতরণের সুনির্দিষ্ট অভিযোগ তোলা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com